শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
28 C
Dhaka

সাশ্রয়ী ও নচ ডিসপ্লের ডুয়াল ক্যামেরায় ওয়ালটনের নতুন ফোন

টেকভিশন ডেস্ক: নতুন আরেকটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো জিএইচনাইন’। নজরকাড়া স্লিম ডিজাইনের ফোনটিতে বড় পর্দার নচ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১০ সহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে। ফোনটির দাম মাত্র ৬,৭৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জিএইচনাইন’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। মাত্র ৮.৬ মিমি পুরুত্বের ফোনটির ডিজাইন ও পারফর্মেন্স সবার মন কেড়ে নেবে। ব্ল্যাক, স্কাই ব্লু, ওশেন গ্রিন এবং ডিপ ব্লু Ñ এই চারটি আকর্ষণীয় রঙে হ্যান্ডসেটটি বাজারে এসেছে। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসে অনলাইনে ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে কেনার সুযোগ রয়েছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ইনসেল আইপিএস প্রযুক্তির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লে। ৬.১ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটি ফুল ফিচারড অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। এতে ব্যবহৃত হয়েছে ১২ ন্যানো মিটারের ১.৮ গিগাহার্টজ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ কোয়াডকোর প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স এবং ২ গিগাবাইট র‌্যাম। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ডুয়াল অটোফোকাস ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ ১/৩.০৬ ইঞ্চির সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল ছবি। আর ০.৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিশ্চিত করবে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট। ফলে ছবিতে প্রোফেশনাল বোকেহ ইফেক্ট পাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা সম্ভব হবে।
আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো, বিউটি, কিউট মোড, বিএসআই, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, ভলিউম ক্যাপচার, ফিংগার ক্যাপচারসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। পাওয়ার সেভিং চিপসেট থাকায় পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ পাবেন গ্রাহক। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, কাস্ট স্ক্রিন, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে এক্সিলারোমিটার (থ্রিডি), ওরিয়েন্টেশন, জিপিএস, এ-জিপিএস, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভিওএলটিটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফুল স্ক্রিন জেসচার নেভিগেশন, ডার্ক মোড, ফোকাস মোড, স্মার্ট ওয়েক আপ ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা থাকছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি