বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

সাবেক কর্মীদের পরিচালিত স্টার্টআপ ও রিকমের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং (এফঅ্যান্ডএ), কন্ট্রোল ও অপারেশন, ডিজিটাল ও পোস্টপেইড কালেকশন এবং চ্যানেল কালেকশন সহ অন্যান্য কাজের সুবিধার্থে গ্রামীণফোন এর সাবেক কর্মীদের দ্বারা পরিচালিত স্টার্টআপ ‘ডিজিপ্রো সল্যুশনস’ এর সাথে পার্টনারশিপ করেছে এবং এর বিদ্যমান পার্টনার ‘রিকম কনসাল্টিং’ এর সাথে কার্যক্রমের পরিধি বিস্তৃত করেছে। 

এ নিয়ে জিপিহাউসে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়েন্স বেকার, রিকম কনসাল্টিং এর ডিরেক্টর মো. সুদীপ্ত সালেহিন এবং ডিজিপ্রো সল্যুশনসের ম্যানেজিং ডিরেক্টর মো. শোয়েবুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দ তানভির হোসেন, প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিং অ্যান্ড ট্যাক্সেশন মো. আরিফ উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

এ পার্টনারশিপের অধীনে, নতুন প্রযুক্তির সাথে সম্পৃক্তি, ডিজিটালাইজেশন এবং আর্থিক ব্যবস্থাপনার মানোন্নয়নে বিশেষ নজর দেয়ার মাধ্যমে প্রতিষ্ঠান দু’টি গ্রামীণফোনকে এর আর্থিক ও নগদ পরিচালনা ব্যবস্থা আধুনিকীকরণে সহায়তা করবে। যার মধ্যে থাকবে ডিজিটাল ও পোস্টপেইড কালেকশন, চ্যানেল কালেকশন, এমএফএস অপারেশন কালেকশন, প্রাতিষ্ঠানিক কালেকশন, নগদ ব্যবস্থাপনা, স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা, রেভিনিউ অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ও রিপোর্টিং।

গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার বলেন, “গ্রামীণফোনের আর্থিক কার্যক্রম সবসময় বিশ্বমান বজায় রেখে পরিচালিত হয়। যা প্রতিষ্ঠানকে লো-টাচ ডিজিটাল কার্যক্রম ও লেনদেন প্রক্রিয়াগুলো সঠিকভাবে পরিচালনায় ভূমিকা রেখেছে। আমরা আমাদের সাবেক দক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত স্টার্টআপগুলোর সাথে পার্টনারশিপ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এ পার্টনারশিপ আমাদের কাজে গতিশীলতা আনবে এবং সক্ষমতা বৃদ্ধি করবে। সঠিক দক্ষতা ও কর্মতৎপর মানসিকতার সাথে এই স্টার্টআপগুলো আমাদের আধুনিকায়নের যাত্রায় ডিজিটাল প্রক্রিয়া সন্নিবেশ করতে সহায়তা করবে।”

গ্রামীণফোনের সিএইচআরও সৈয়দ তানভির হোসেন বলেন, “কাজের পদ্ধতিতে ধারাবাহিকভাবে পরিবর্তন আনার প্রচেষ্টাই গ্রামীণফোনে আমাদের সাফল্য অর্জনে সহায়তা করে। স্টার্টআপগুলো এই খাতে সম্পূর্ণ নতুন প্রাণশক্তি এনে দিয়েছে। আমাদের লজিস্টিকস আরও দক্ষতার সাথে ও সময়োপযোগীভাবে পরিচালনার জন্য আমাদের কার্যক্রমে তাদের এ প্রাণশক্তি যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”

ডিজিপ্রো সল্যুশনসের ম্যানেজিং ডিরেক্টর মো. শোয়েবুল ইসলাম বলেন, “গ্রামীণফোনের সাথে কাজ করার এটি একটি চমৎকার সুযোগ। আমরা কাজের প্রক্রিয়া সহজ করার মাধ্যমে যে সময় ও রিসোর্স রয়েছে তার যথার্থ ব্যবহারে বিশ্বাসী। আমরা আত্মবিশ্বাসী যে, গ্রামীণফোনকে ভবিষ্যৎ উপযোগী করে তোলার মাধ্যমে এর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার সকল সক্ষমতা আমাদের রয়েছে।”

রিকম ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিকুর রহমান বলেন, “সেবা প্রক্রিয়া সহজ করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনে প্রবৃদ্ধির মানসিকতা তৈরি এবং কৌশলগত পরিবর্তন আনা গ্রামীণফোনের মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পার্টনারশিপ এর সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠান ও অংশীজনদের জন্য আরও নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে আশা করছি।”

উভয় প্রতিষ্ঠানই আগামী ১ জানুয়ারি থেকে তাদের সেবা প্রদান কার্যক্রম শুরু করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি