মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.3 C
Dhaka

সাউথ-ইষ্ট এশিয়ার স্টার্টআপ সামিটের সফল সমাপ্তি

টেকভিশন২৪ ডেস্কঃ নবীন উদ্যোক্তাদের স্টার্ট-আপ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে উপ-আঞ্চলিক সহযোগিতার প্রতিশ্রুতির সাথে পর্দা নামলো প্রথমবারের মত আয়োজিত সাউথ-ইষ্ট এশিয়ার স্টার্টআপ সামিট।
ইন্সপায়ারিং বাংলাদেশের আয়োজনে ১৭-১৯ নভেম্বর, তিন দিন ব্যাপী সম্মেলনের ১০ অধিবেশনে ৭৫ জন দেশী বিদেশী নীতি বিশেষজ্ঞ অংশ নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনের সহযোগী ছিলো সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, এসপায়ার টু ইনোভেট ( এটুআই) প্রকল্পের পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আইডিয়া প্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন,ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান আবু বকর হানিফ, টেকভিশন টোয়েন্টিফোরের সম্পাদক আনোয়ারুল কাইউম চৌধুরী, এভিএস রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক রফিক খান, লেনোভোর মহাব্যবস্থাপক নবীন কেরিজেয়াল, আমারপে ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সরোয়ার।

ইন্সপায়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহাদ বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এমন একটি সবচেয়ে বড় স্টার্টআপ সামিট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন, সম্মেলনে পনেরো দেশের পঁচাত্তরজন বক্তা বিভিন্ন অধিবেশনে নলেজ শেয়ার করেছেন। যেখানে অংশ নিতে আঠারো হাজার ব্যাক্তি নিবন্ধন করেছেন।

প্রতি বছর ইন্সপায়ারিং বাংলাদেশ এই শীর্ষ সম্মেলন আয়োজন করবে বলে জানান এই উদ্যোক্তা।
এই আন্তর্জাতিক সম্মেলনের সহযোগী হিসেবে ছিলো ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি, লেনোভো, এভিএস রিয়েল এস্টেট, আমারপে, এস্তে মেডিকেল, ফার্মাসি, ফিওনা, ওয়ারাহ, জসলন লিমিটেড, ফেস্টিভাইব, ইনটুসিনার্জি। গণমাধ্যম সহযোগী টেকভিশন টোয়েন্টিফোর ডটকম।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি