রবিবার, আগস্ট ২৩, ২০২৬
27 C
Dhaka

ফেসবুকে মত প্রকাশের নিষেধাজ্ঞায় শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা

টেকভিশন২৪ ডেস্ক: ফেসবুক-টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেই শাস্তি পেতে হবে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের। বুধবার দেশটির জনপ্রশাসন ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে এশিয়ার এই দ্বীপরাষ্ট্র। দেশটির রয়েছে ১৫ লাখ সরকারি কর্মকর্তা। এতদিন তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিষেধ ছিল, এবার নিষেধাজ্ঞা এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের ক্ষেত্রেও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করা অপরাধ। এখন থেকে কেউ যদি এমনটি করে থাকে, তাহলে সেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বেশ কয়েকজন শিক্ষার্থী খাবারের অভাবে স্কুলে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় স্কুলের শিক্ষক ও স্বাস্থ্য কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপরই সরকারি কর্মীদের ওপর নতুন নিয়ম চালু করা হলো।

চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। দেশটি ঋণের ভারে জর্জরিত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিদেশ থেকে আমদানি করতে পারছে না। উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য, জ্বালানি, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব এবং লোডশেডিং নাগরিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি