শনিবার, জুন ২৭, ২০২৬
35.4 C
Dhaka

শেষ হলো দারাজ চ্যাম্পিয়নশিপ কেস স্টাডি পর্ব

টেকভিশন২৪ ডেস্ক: সফলভাবে শেষ হলো দারাজ বাংলাদেশের বিশেষ লিডারশিপ প্রোগ্রামের তৃতীয় পর্ব ‘দারাজ চ্যাম্পিয়নশিপ কেস স্টাডি (ডিসিসিএস)।’ ১৮ মাসব্যাপী চলমান এই ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল বর্তমান প্রজন্মের তরুণদের নেতৃত্বের গুণাবলী বিকাশে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ভবিষ্যতের বিজনেস লিডার তৈরি করা। কেস স্টাডি ভিত্তিক প্রোগ্রামটির সমাপনী অনুষ্ঠানটি গতকাল দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ১৫ হাজার টাকা সমমূল্যের দারাজ ভাউচার লাভ করে। প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ দল যথাক্রমে ৯ হাজার এবং ৬ হাজার টাকা সমমূল্যের দারাজ ভাউচার পায়। এছাড়াও, তারা চূড়ান্ত ইন্টারভিউ রাউন্ডে পৌঁছায়। সকল বিজয়ীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। দারাজের চিফ এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক, চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন এবং চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রাথমিক ব্যাচে ৮ হাজার ১২ জন মেধাবী তরুণদের নিয়ে চলতি বছরের ১২ মে শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেসটি এর লিডারশিপ প্রোগ্রামের কার্যক্রম শুরু করে। কয়েক রাউন্ড বাছাই পর্বের পর মাত্র ১২০ জন কেস স্টাডি পর্বে পৌঁছাতে সক্ষম হয়। সমাপনী অনুষ্ঠানে চিফ এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক, চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ. এইচ. এম. হাসিনুল কুদ্দুস, চিফ কাস্টমার অফিসার ফারহানা রফিক উজ্জামান, চিফ মার্কেটিং অফিসার-হাংরিনাকি মাশরুর হাসান মিম সহ দারাজ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় প্রধান, আমন্ত্রিত অতিথিগণ এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।       

কাজী মোহাম্মদ জাফর সাদেক বলেন, “আমরা দক্ষতা বিকাশের পূর্ণাঙ্গ প্রশিক্ষণসহ তিনটি ছয় মাসের রোটেশন রুটিন নিয়ে ডিএফএলপি আয়োজন করেছি, যা অংশগ্রহণকারী মেধাবী তরুণদের ব্যবসা পরিচালনা সংক্রান্ত জ্ঞান অর্জনের এবং তাদের উদ্যোক্তা সম্পর্কিত দক্ষতা মূল্যায়নের সুযোগ প্রদান করেছে। এর মাধ্যমে যোগাযোগ ও চিন্তাধারা গঠনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ছাড়াও তাদের ইন্ডাস্ট্রি সংক্রান্ত জ্ঞান এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিজয়ী এবং সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন। ডিএফএলপি আপনাদের ভবিষ্যতের সকল উদ্যোগে আপনাদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে এই আমাদের প্রত্যাশা।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি