শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

শেষ হলো জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ক্যাম্প ২০২০

টেকভিশন ডেক্স: ‘জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তোলা ও তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাই করার জন্য এ বছর অনলাইনে অনুষ্ঠিত হয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০ (এনএইচএসপিসি ২০২০)। সারা দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন প্রস্তুতি প্রতিযোগিতা, অনলাইন মহড়া প্রতিযোগিতা, অনলাইন বাছাই প্রতিযোগিতা ও অনলাইন জাতীয় প্রতিযোগিতার শেষে গত ২৭ জুন ২০২০ শনিবারে অনলাইনের মাধ্যমে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

এ আয়োজনে সারা দেশের শিক্ষার্থীরা জুনিয়র এবং সিনিয়র এই দুইটি ক্যাটাগরিতে কুইজ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়। এরই ধারাবাহিকতায় এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে মোট ৬০ জনকে প্রোগ্রামিং ও কুইজ  ক্যাম্পের জন্য আমন্ত্রন জানানো হয়। প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা ১৫ জন বিজয়ীকে এই চার দিনব্যাপী ক্যাম্পের জন্য নির্বাচিত করা হয়। প্রোগ্রামিং ও কুইজ ক্যাম্প আলাদা আলাদা সময়ে অনলাইন জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রোগ্রামিং ক্যাম্প এবং দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত কুইজ ক্যাম্প করানো হয়।

প্রোগ্রামিং ক্যাম্পে প্রতিদিনের ক্লাস শেষে শিক্ষার্থিদের অনুশীলনের জন্য একটি করে প্রোগ্রামিং প্রতিযোগিতা দেওয়া হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) মেন্টর ইবরাহিম মুদ্দাসসের, মাহেরুল আজম কোরেশী, মিশাল ইসলাম, মোশারফ হোসেন, আল রাব্বি, আতিয়াব জোবায়ের, চৌধুরী  ইসফাতুল সিফাত এবং গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাবিব রশিদ এই ক্যাম্পের ক্লাসগুলো পরিচালনা করেন। গত ৩ জুলাই তারিখে চার দিনব্যাপী এই ক্যাম্প শেষ হয়।

ক্যাম্পের শেষ দিনে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে অনলাইনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারন সম্পাদক মুনির হাসান। তিনি শিক্ষার্থিদের প্রোগ্রামিং শিক্ষায় আরও জোর দিতে অনুপ্রাণিত করেন এবং আইওটি এর ভবিষ্যৎ ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। প্রোগ্রামিংকে জীবনের একটা অংশ করে নেয়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন। সেই সাথে এখন থেকে নিয়মিতভাবে এনএইচএসপিসি আয়োজন করার ইচ্ছাও পোষন করেন তিনি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী,দেশের সব জেলা এবং ৩৪৪ উপজেলা থেকেই শিক্ষার্থীরা এবারের এনএইচএসপিসি আয়োজনের কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক, এমপি , বিশিষ্ট শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) পার্থপ্রতিম দেব সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ এই আয়োজনে অনলাইনে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেছেন।

উল্লেখ্য, দেশের হাই স্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়। জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। জাজিং প্লাটফর্ম হিসেবে টাফ.কো এবং একাডেমিক সহযোগিতায় আরডেন্ট প্রোগ্রামার্স।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি