রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
34 C
Dhaka

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

spot_img

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট ঃ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে শুক্রবার থেকে শুরু হলো মাস ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা।

আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের শহিদ ক্যাপ্টেন শেখ কামাল হলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পক্ষে গত বছরের পাশাপাশি এবারের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে এবং জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা কমিটির সংগঠকদের একটি করে ল্যাপটপ উপহার দেয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করেছে। বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে কাজ করে দেশের সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ল্যাপটপ আর ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে ইউরো-ডলারে আয় করার সুযোগ পাচ্ছে। এর পেছনে রয়েছে ৬৪টি শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার, ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব।

তিনি বলেন এ বছর আরো নতুন করে ৫০০০ শেখ রাসেল কম্পিউটার ল্যাব এবং ৩০০ স্কুল অব ফিউচার আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল জাতীয় দিবসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিমন্ত্রী বলেন জাতীয় উন্নয়ন বিকেন্দ্রীকরণের জন্য তরুণদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে ৬৪টি জেলা সহ ৪৯৬টি উপজেলায় ৫৫৫টি জয় ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট সেন্টার স্থাপন করা হবে। এর ফলে দেশের কোটি কোটি শিক্ষার্থী শ্রম নির্ভরতা বা বিদেশ নির্ভর না হয়ে যার যার ঘরে বসে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন।

এর মাধ্যমে ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রী ঘোষিত টেকসই, সাশ্রয়ী, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন আজকে যারা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যরাই’ সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে তো।
দেশের আর্থিক সমৃদ্ধিকে টেকসই করতে একটি সাংস্কৃতিক আন্দোলনের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি টেকসই করতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আগামী সদস্যদেরই এই নেতৃত্ব দিতে হবে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদ উল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জনাব এম. মফিদুর রহমান,
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ রতন, অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন পরিষদের ঢাকা মহানগর উপদেষ্টা নাজমুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা তরফদার মো: রুহুল আমিন ও চৌধুরী নাফিস সারাফাত।

ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক সম্পাদক তানভীর আহমেদ লোটন।

পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিভিন্ন বিভাগে রবিন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য এই চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি