মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

শেখ রাসেলের মানবিক দিকগুলো শিশু- কিশোরদের কাছে তুলে ধরতে হবে: আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আমাদের তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পরিনিত করতে হবে।

তিনি বলেন আর কোনো শিশু হত্যাকাণ্ডের শিকার হবে না, ধর্মীয় পরিচয় কাউকে নির্যাতিত হতে হবে না, মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়ে এসব নিশ্চিত করতে পারলেই শেখ রাসেলের আত্মার শান্তি পাবে প্রতিমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ “শেখ রাসেল দিবস ২০২১” উপলক্ষে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, , শহীদ বুদ্ধিজীবী সন্তান, বিশিষ্ট চিকিৎসক, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, আন্তর্জাতিক শিশু পুরস্কার বিজয়ী সাদাত রহমান,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক নবনীতা চৌধুরী, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি, লেখক নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক।

প্রতিমন্ত্রী বলেন শেখ রাসেলকে হত্যা করতে যাদের হাত কাপেনি তাদের উত্তরসুরীরাই দেশে বর্তমানে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে। তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছে এবং তারা এখনো চেষ্টা করে যাচ্ছে।

“১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দুটি প্রজন্ম কেন বড় হল না, তার উত্তর আমাদেরই দিতে হবে। শিল্প সাহিত্য দিয়ে মানুষের সুপ্ত প্রতিভা বিকাশ হয় যা সেই সময় হয়নি।”

শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে মুক্তি যুদ্ধের আদর্শে উজ্জীবিত করে দেশের কল্যানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পলক বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীকে আগামী প্রজন্মের সন্তানদের জন্য একটি নিরাপদ বিশ্ব হিসেবে গড়ে তোলার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব।

তিনি শেখ রাসেলের মানবিক দিকগুলো শিশু কিশোরদের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি