বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

শুরু হলো ‘বিক্রয় বিরাট হাট ২০২৪ পাওয়ার্ড বাই মিনিস্টার’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বৃহত্তম ও সবচেয়ে বিশ্বস্ত মার্কেটপ্লেস বিক্রয় মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর সাথে শুরু করেছে ‘বিরাট হাট ২০২৪’ ক্যাম্পেইন। ঈদ-উল-আযহার মৌসুমে কোরবানির পশু বিক্রয় এর প্ল্যাটফর্মে কেনা-বেচা শুরু হয়েছে। এছাড়াও ক্যাম্পেইনে একটি অনলাইন কনটেস্টের মাধ্যমে সর্বোচ্চ দুই লক্ষ টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে।

ঢাকাস্থ মহাখালীতে বিক্রয় এর হেড অফিসে বিক্রয় ও মিনিস্টার এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পেইনটি শুরু হয়। বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড -এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিক্রয়-এর হেড অব মার্কেটিং মোঃ আরিফিন হোসাইন, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর-বিজনেস ডেভেলপমেন্ট সামিউর রহমান শাহ সামি এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর অ্যাসিস্টেন্ট ম্যানেজার শাহরিয়ার আহমেদ। অষ্টমবারের মত বিক্রয়-এর বিরাট হাট ক্যাম্পেইনের টাইটেল স্পন্সর হল মিনিস্টার।

প্রতিবছরের মতো এবারও ঈদ-উল-আযহায় বিক্রয়ের গ্রাহকদের জন্য থাকছে অসংখ্য গবাদি পশুর সমাহার। বিক্রয়-এর ওয়েবসাইটে ইতোমধ্যেই প্রায় ২ হাজার কোরবানির পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে। আশা করা হচ্ছে এই সংখ্যা ১০ হাজারে পৌঁছাবে। গত বছরের বিরাট হাট ক্যাম্পেইনে বিক্রয়-তে ৯ হাজারেরও বেশি গবাদি পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল।

বিরাট হাট ২০২৪ এর অনলাইন কনটেস্টে অংশ নিতে ব্যবহারকারী ও মেম্বারদেরকে বিরাট হাট এর থিম সং এর সাথে একটি ভিডিও তৈরী করে ফেসবুক, টিক টক, ইউটিউব অথবা Bikroy ব্লগ এ শেয়ার করতে হবে। সেরা ১৩ জন ভিডিও ক্রিয়েটরকে বিজয়ী ঘোষণা করা হবে।

বিক্রয়-এর মেম্বারদের জন্য কনটেস্টে সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞাপনদাতা, ভিউ ও রেসপন্সপ্রাপ্ত ৭ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর পক্ষ থেকে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় রেফ্রিজারেটর, এবং এলইডি টিভি।

বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন বলেন, “বিক্রয় বাংলাদেশে অনলাইনে কোরবানির পশু কেনা-বেচার অন্যতম পথিকৃৎ। দীর্ঘ ১১ বছর ধরে ঈদ-উল-আযহা উপলক্ষে গ্রাহকদের জন্য অনলাইনে পশু কেনাবেচার জন্য অনলাইন কোরবানি হাটের আয়োজন করে আসছে বিক্রয়। প্রতি বছরই গ্রাহকদের চাহিদা বাড়ছে এবং আমরা আশা করছি এই বছরও দারুণ সাড়া পাবো। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে প্রতি বছরের মতো এবারও আমাদের গ্রাহক এবং মেম্বারদের জন্য আমরা বিরাট হাট কনটেস্টের আয়োজন করেছি। তাই সবার কাছ থেকে এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি