রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
34 C
Dhaka

শীগগরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-নামজারি ও মিসকেইস মামলার শুনানি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন শীগগরই পরীক্ষামূলকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-নামজারি ও মিসকেইস মামলার শুনানি গ্রহণ শুরু হবে। এতে জনগণ আরও সহজে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন – ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা গ্রহনের হার আরও কমবে।

আজ রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় ভূমি সচিব এ তথ্য জানান।

উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইতোপূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি গ্রহণ সম্পর্কিত এক নির্দেশনা দিয়েছিলেন ।

মন্ত্রণালয়ের মূল কাজ নীতিনির্ধারণীমূলক উল্লেখ করে ভূমি সচিব এ সময় আরও বলেন মাঠ পর্যায়ে সমাধানযোগ্য সিদ্ধান্ত মাঠেই সমাধান হয়ে গেলে কাজের গতি আরও বৃদ্ধি পাবে।

অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ড রুম, আন্ত জেলা ভূমি বিরোধ, ভূমি অফিস নির্মাণ জনবল নিয়োগ সহ প্রভৃতি ভূমি বিষয়ক বিষয় নিয়ে আলোচনা হয় সমন্বয় সভায়।  

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সহ বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি