বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
28.9 C
Dhaka

শিশুদের জন্য “ফেসবুক” ক্ষতিকর : ফ্রান্সেস হগেন

টেকভিশন২৪ ডেস্ক: শিশুদের জন্য ফেসবুক ক্ষতিকর। এটি বিভাজন বা শেণিবৈষম্য সৃষ্টি করে, যা মার্কিন গণতন্ত্রের জন্য বড় হুমকি। কংগ্রেসের শুনানিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে গুরুতর এমন অভিযোগ তুলেছেন ফেসবুকের সাবেক এক কর্মকর্তা।

গত ৫ অক্টোবর, ২০২১ প্রতিষ্ঠানটির ৩৭ বছর বয়সী সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হগেন এমন বিস্ফোরক অভিযোগ তোলেন ক্যাপিটল হিলে অনুষ্ঠিত এক শুনানিতে। 

ফ্রান্সেস হগেন রোববার সিবিএস নিউজকে বলেন, তিনি সাম্প্রতিক সপ্তাহগুলিতে ওয়াল স্ট্রিট জার্নালের সাথে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফেসবুক নথি শেয়ার করেছেন। যে ডকুমেন্টগুলির বরাতে ডব্লিউএসজে জানিয়েছে, ইনস্টাগ্রামে পরিচালিত গবেষণায় দেখা গেছে অ্যাপটি মেয়েদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

এর আগে, সোমবার বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ৬ ঘণ্টা অচল থাকা নিয়ে চলছে তোলপাড়। এর মধ্যেই, মার্কিন কংগ্রেসের শুনানিতে বিস্ফোরক তথ্য দিলেন তিনি। তিনি বলেন, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ শুধু মুনাফার দিকেই নজর দিচ্ছেন। ফলে, প্ল্যাটফর্মটি শিশুদের ভয়ানক ক্ষতি করার পাশাপাশি বিভাজনকেও উস্কে দিচ্ছে।

প্রায় ৫ ঘণ্টার বক্তব্যে সংস্থাটির নীতি নির্ধারকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। হগেন বলেন ক্ষতিকর দিকগুলো জানা সত্ত্বেও ফেসবুক-ইনস্টাগ্রামকে নিরাপদ করার কোনো উদ্যোগ নেই। এসময় মার্কিন আইনপ্রণেতাদের এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।  

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি