বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
24.6 C
Dhaka

শিখোর কর্মীরা পাবে মেটলাইফের বীমা সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্রুত উন্নতি করে চলেছে যে এডুকেশন টেকনোলজি স্টার্টআপগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে শিখো। সম্প্রতি, নিজেদের কর্মীদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে শিখো।

এ চুক্তির অংশ হিসেবে, শিখোর ৩শ’র বেশি কর্মী চিকিৎসা, দুর্ঘটনা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা লাভ করবেন। মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বীমা নিষ্পত্তি সেবা, বীমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে শিখো।  

২০১৯ সালে প্রতিষ্ঠিত শিখোর ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে ১২ ধরনের প্রোগ্রাম রয়েছে এবং স্কুলগামী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে স্টার্টআপটি সক্রিয়ভাবে কাজ করছে।

অন্যদিকে, ১ মিলিয়নের বেশি ব্যক্তি গ্রাহকের পাশাপাশি, বাংলাদেশে ৮শ’র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুরক্ষা প্রদান করছে মেটলাইফ।

এ নিয়ে শিখো টেকনোলজিস বাংলাদেশ লিমিটেদের চিফ অব স্টাফ ইশমাম চৌধুরী বলেন, “দেশে শিক্ষাগ্রহণের পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের সহকর্মীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এ অংশীদারিত্ব তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। আমি নিশ্চিত, আমাদের সকল সহকর্মী মেটলাইফের সেবাগুলো থেকে উপকৃত হবেন।”

মেটলাইফ বাংলাদেশের হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টার্টআপগুলোর সাথে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতাই আমাদের সুযোগ করে দিয়েছে শিখোর কর্মীদের প্রয়োজন অনুযায়ী সেবাদান করার। দেশের শিক্ষাখাতকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিখো থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অব স্টাফ ইশমাম চৌধুরী, হিউম্যান রিসোর্সেসের ম্যানেজার ঈশিতা দাস এবং হিউম্যান রিসোর্সেসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এম এম সাব্বির হোসেন। মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. মনিরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার আরমান জাহিদ ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট শামসুর রহমান।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি