শনিবার, আগস্ট ৮, ২০২৬
26.7 C
Dhaka

লোকসান এড়াতে টেলিটককে বাংলালিংকের সঙ্গে নেটওয়ার্ক শেয়ারিংয়ের সুপারিশ

টেকভিশন২৪ ডেস্ক : লোকসান এড়াতে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে বাংলালিংকের সঙ্গে অ্যাকটিভ নেটওয়ার্ক শেয়ারিং বা অ্যাকটিভ টাওয়ার শেয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে বলা হয়েছে। এতেও যদি কাজ না হয়, তাহলে টেলিটককে লাভজনক করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) দেওয়ার কথাও বলা হয় ।

সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (আইসিটি) সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ মতামত দেওয়া হয়। কমিটির বৈঠকের কার্যপত্র দেখে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, টেলিটকসহ মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাগুলোকে কীভাবে লাভজনক প্রতিষ্ঠানে দাঁড় করানো যায়, তা নিয়ে আলোচনা হয়। এজন্য কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুকে প্রধান করে একটি এবং কমিটির আরেক সদস্য অ্যাডভোকেট তারানা হালিমকে প্রধান করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়। সংসদীয় কমিটির বৈঠকে তারা প্রতিবেদন উপস্থাপন করবেন। 

কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিএম কবিরুল হক, নজরুল ইসলাম বাবু, আবদুল­াহ নাহিদ নিগার, আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, অ্যাডভোকেট তারানা হালিম ও সিদ্দিকুল আলম।

কমিটির কার্যবিবরণী থেকে পাওয়া তথ্যে দেখা যায়, সংসদীয় কমিটির পরপর দুটি বৈঠকে টেলিটক নিয়ে আলোচনা হয়। এ সময় বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, টেলিটকের সঙ্গে বহুবার বৈঠক করা হয়েছে। সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে সরকার বিনিয়োগ করলেও টেলিটক লাভজনক হয়নি। টেলিটক কর্তৃপক্ষ প্রতিনিয়তই প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দিয়ে আসছে। 

এ বিষয়ে প্রতিমন্ত্রী সংসদীয় কমিটির কাছে সহযোগিতা কামনা করে বলেন, টেলিটক বাংলালিংকের সঙ্গে অ্যাকটিভ নেটওয়ার্ক শেয়ারিং বা অ্যাকটিভ টাওয়ার শেয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে। এতে প্রতিষ্ঠানটি লোকসানের হাত থেকে রক্ষা পাবে। 

বৈঠকে জানানো হয়, ২০০৪ সালের ডিসেম্বরে টেলিটকের যাত্রা শুরু হয়। গত অর্থবছর (২০২২-২০২৩) পর্যন্ত টেলিটকের মোট লোকসান হয়েছে ১ হাজার ৩৩৭ কোটি টাকা, যা প্রতিষ্ঠার পর থেকে নিট লোকসানের ধারাবাহিক প্রবণতার প্রতিফলন। ২০২২-২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী টেলিটক কেবল ২০১০-২০১১ এবং ২০১২-২০১৩ অর্থবছরে মুনাফার মুখ দেখেছে। ২০২২-২০২৩ অর্থবছরে লোকসান হয়েছে ১৯৬ কোটি ৯৭ লাখ টাকা। এর আগের ২০২০-২০২১ অর্থবছরে লোকসান দেয় ১৭৫ কোটি ৪৬ লাখ টাকা।

কার্যবিবরণী থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বিষয়টি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে সংসদীয় কমিটি। নিম্নমানের সেবা এবং বছরের পর বছর লোকসানে থাকায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমানকে তুলাধুনা করেন কমিটির সদস্যরা। কমিটির সদস্য আবদুল্লাহ নাহিদ নিগার টেলিটকে কী কারণে গ্রাহক বাড়ছে না, কেন তাদের নিম্নমানের নেটওয়ার্ক, তা নিয়ে প্রশ্ন তোলেন বৈঠকে। 

কমিটির আরেক সদস্য সিদ্দিকুল আলম বৈঠকে বলেন, টেলিটকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী পেশাদারির সঙ্গে কাজ করছে কি না, তাদের মধ্যে ঢিলেঢালা ভাব রয়েছে কি না, বসে বসে সরকারি বেতনভাতা নেন কি না- এসব খতিয়ে দেখা দরকার। এ সময় টেলিটককে লাভজনক করতে কমিটির পক্ষ থেকে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়।সূত্র : যুগান্তর

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি