বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
31 C
Dhaka

লুনা শামসুদ্দোহা পুরস্কার চালু করছে বেসিস

টেকভিশন২৪ ডেস্ক: কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং সমাজে নারীদের ভূমিকাকে স্বীকৃতি দিতে প্রথমবারের মতো ‘বেসিস লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড ২০২২’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। চলতি মাসে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহা সফটওয়্যার প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মধ্যে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে জনতা ব্যাংক লিমিটেডে দায়িত্ব পালন করেন এবং তিনি বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বেসিসের কার্যনির্বাহী কমিটির পরিচালক হিসেবে ছিলেন। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশর তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের কথা স্মরণে রেখে বেসিস চলতি বছর থেকে ‘বেসিস লুনা সামসুদ্দোহা অ্যাওয়ার্ড’ আয়োজন করছে।

এবারের আয়োজনে স্ব স্ব খাতে বিশেষ অবদানের জন্য ১০ জন নারীকে পুরস্কৃত করবে বেসিস। এছাড়া ব্যক্তিগত জীবনে অসামান্য সাফল্য ও বাংলাদেশের লাখো নারীদেরকে কর্মক্ষেত্রে উৎসাহিত করার জন্য একজনকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি বেসিসের সদস্য কোম্পানিগুলোতে শীর্ষস্থানীয় নেতৃত্বের জন্য নারী-পুরুষ কর্মীর অনুপাত এবং শতভাগ নারী কর্মী ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত হতে যাওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্ঠা সালমান এফ রহমান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে কানাডা হাই কমিশনার লিলি নিকোলস, সুইজারল্যান্ডের অ্যাম্বেসেডর নাথালি চুয়ার্ড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, বাংলাদেশ এনভায়রনমেন্ট ল’য়ারস অ্যাসোসিয়েশন (বেলা) এর নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত থাকবেন।

এছাড়া দেশের বিভিন্ন খাতের সম্পৃক্ত নারীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে ‘অর্থনীতিতে নারীর অবদান ও অংশগ্রহণ বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি