রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

লংকাবাংলা ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি পালন

টেকভিশন২৪ ডেস্কঃ লংকাবাংলা ফাউন্ডেশনের আয়োজনে এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট ও জহুরুল ইসলাম সিটি সোসাইটি, আফতাবনগর, ঢাকা এর সহযোগিতায় ২৯শে নভেম্বর, ২০২২ইং তারিখে আফতাবনগরে অবস্থিত জহুরুল ইসলাম সিটি সোসাইটির প্রধান কার্যালয় সংলগ্ন প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি পালন করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট এর ফাউন্ডার ডিরেক্টর প্রফেসর ডাঃ মোঃ সালেহ আহমেদ (এমবিবিএস, এফসিপিএস, ফ্যাকো এন্ড রেটিনা স্পেশালিস্ট) এর নেতৃত্বে এক দল অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও পরীক্ষক সারা দিনব্যাপী ৩০০ জনের অধিক ব্যক্তিকে চক্ষু সংক্রান্ত যাবতীয় আনুষঙ্গিক সেবা প্রদান করেন ও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

উক্ত বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠানে জহুরুল ইসলাম সিটি সোসাইটির সহ-সভাপতি জনাব এ. কে. এম. আমিনুল হক ফারুকের সঞ্চালনায় সকল প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জনাব মোস্তফা কামাল, এফসিএ; ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এন্ড ম্যানেজমেন্ট  প্রধান জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম; জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জনাব কামাল হোসেন।

সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান ও লংকাবাংলা ফাইন্যান্স এর ২৫ বছর পূর্তিকে বিশেষ অর্থবহ করে তুলতে লংকাবাংলা ফাউন্ডেশন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে এই ধরণের সেবামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি