বুধবার, জুলাই ৮, ২০২৬
27.8 C
Dhaka

“রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের” আওতায় ডেলিভারিম্যানদের প্রশিক্ষণ দিল দারাজ কেয়ারস

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস, দারাজ বাংলাদেশ, সম্প্রতি হাসিমুখ সমাজ কল্যান সংস্থার সহযোগিতায় ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করেছে। এই সেশনটি দারাজের রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের একটি অংশ, যেখানে রাইডারদের এই প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের খাপ খাইয়ে নিতে কম্পিউটার দক্ষতার পাশাপাশি বিভিন্ন আচরণগত ও পারিপার্শ্বিক শিক্ষা প্রদান করা হয়। 

সেশনটি পরিচালনা করেন হাসিমুখ সমাজ কল্যান সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি নুসরাত আক্তার এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মোঃ আব্দুল কাইয়ুম।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “বর্তমান বিশ্বে ই-কমার্স হচ্ছে ভবিষ্যৎ উপযোগী ব্যবসা মাধ্যম। এখানে ডেলিভারি হচ্ছে অবিচ্ছেদ্য একটি অংশ। আমাদের যেসব রাইডাররা আছেন তাদের জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম ট্রেইনিং এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজন করে থাকি। সঠিক সময়ে পণ্য ডেলিভারি যেমন আমাদের প্রধান উদ্দ্যেশ্য তেমনি এই রাইডারদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রয়োজনীয় বিষয় সমূহে প্রশিক্ষণ প্রদানেও আমরা কাজ করে থাকি। রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হচ্ছে আমাদের ডেলিভারিম্যানদের কম্পিউটার এবং আচরণগত দক্ষতা আরও উন্নত করার আরেকটি প্রচেষ্টা। বিভিন্ন কম্পিউটার দক্ষতা ছাড়াও আমরা রাইডারদের যে কোন পণ্য সরবরাহ করার সময় তাদের কিভাবে পেশাদারিত্ব বজায় রেখে কাজটি করতে হবে, কাস্টমারদের সাথে তাদের আচরণ কেমন হবে এইসব বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। ডিজিটাল লিটারেসির এই যুগে তথ্য নিরাপত্তা বজায় রাখা একটি অত্যন্ত জটিল এবং অত্যাবশ্যকীয় বিষয়। এর জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সচেতনতা। আমাদের এটি সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা কোনভাবেই নিজের ব্যক্তিগত তথ্য অপরিচিত কারও সাথে শেয়ার না করি। 

এই প্রোগ্রামে রাইডারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কোন ব্যক্তিগত তথ্য অথবা কাস্টমারের ব্যবহৃত কোন ডিভাইস না চাওয়ারও প্রশিক্ষণ দেওয়া হয়। এই ধরণের কার্যক্রম আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করি। যদি এরূপ কোন তথ্য আমাদের দৃষ্টিগোচর হয় তাহলে সেই রাইডারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।  

আমি আমাদের সম্মানিত কাস্টমারদের বলব আসুন আমরা একটি সুন্দর ই-কমার্স ইকোসিস্টেম তৈরি করতে একযোগে কাজ করি।”  

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি