বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
23 C
Dhaka

রমজানে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে পণ্য কেনার ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে যাচ্ছে মার্কিন ই–কমার্স জায়ান্ট অ্যামাজন। আগামী ১২ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে এই সুযোগ পাবেন সেখানকার  সবধরণের গ্রাহক।

অবশ্য আজ ১১ মার্চ থেকেই এই সুবিধা পেতে শুরু করেছেন অ্যামাজন প্রাইম মেম্বাররা। অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, আগামী ২১ মার্চ পর্যন্ত এ ছাড় চলবে।

এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, এই প্যাকেজে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে। এ ছাড়া অ্যামাজনের সহযোগী ব্যাংকগুলোও অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা দেবে। আর দুবাইয়ের কিছু নির্বাচিত এলাকার গুরুত্বপূর্ণ সদস্যরা ‘ফ্রেশ গ্রোসারি’ নামক ক্যাটাগরি থেকে বিভিন্ন ডিলের আওতায় পণ্য কিনতে পারবেন।

অ্যামাজন জিসিসির খুচরা বিক্রিবিষয়ক পরিচালক স্টেফানো মার্টিনেলি বলেন, ‘এ অঞ্চলে রমজান মাসকে বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও অর্থবহ মাস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আমরা আবারও রমজান মাস উপলক্ষে গ্রাহকদের সুবিধার্থে উদ্যোগ নিয়েছি। এ ছাড়া সুবিধার আওতায় তাদের সাশ্রয় হওয়ার পাশাপাশি সময়ও বাঁচবে।’

সংযুক্ত আরব আমিরাতের গ্রাহকদের পাশাপাশি বাহরাইন, ওমান ও কুয়েতের গ্রাহকেরাও অ্যামাজন.এই থেকে পণ্য কেনায় এ ছাড়ের সুবিধা পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি