বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

বাংলাদেশের মানুষকে কম্পিউটার চেনানোর একক দাবিদার বিসিএস- মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ ডেস্ক: ৩৫ বছরের স্মৃতিকে সংরক্ষণ করার জন্য বর্তমান ইসি কমিটিকে ধন্যবাদ জানাই। অন্তত নতুন সদস্যদের আমাদের গৌরবাজ্জ্বল ইতিহাস জানা উচিৎ। এই ৩৫ বছর বিসিএস এর অর্জনের। বাংলাদেশের মানুষকে কম্পিউটার চেনানোর একক দাবিদার বিসিএস।  বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিসিএস পথিকৃৎ এর ভূমিকা পালন করে এসেছে। এই খাতে বিসিএস এর ভূমিকা অসাধারণ। যারা পথ দেখায় তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। বিসিএস এর ব্যর্থতার কোন ইতিহাস নেই। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি এই ধারা অব্যাহত রাখবে বলেই আমার বিশ্বাস।

২৩ মার্চ সন্ধ্যায় বিসিএস ইনোভেশন সেন্টারে বাংলাদেশ কম্পিউটার সমিতির ৩৫ বছর পদার্পনে প্রকাশিত স্মরণিকা গ্রন্থের উন্মোচন ও ওয়েব সাইটের নতুন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ৯৬ সালে মাত্র ১৮ জন সদস্য নিয়ে বিসিএস কম্পিউটারের উপর শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করতে পেরেছিল। বাণিজ্যিক সংগঠনগুলোর মধ্যে এত কম সদস্য নিয়ে জাতীয় দাবি পূরণ করার কৃতিত্ব অন্য কোন সংগঠনের নেই। শুধু শুল্ক আর ভ্যাট প্রত্যাহার করতে পেরেছিল তা নয়, সেসময়ের সিদ্ধান্ত ২০২৩ পর্যন্ত বলবৎ থাকবে সরকারের কাছে এমন ঘোষণাও আদায় করে নিয়েছিল বিসিএস। ২০০৮ সালের বই মেলায় বাংলাদেশ কম্পিউটার সমিতির স্লোগান ছিল, একুশের স্বপ্ন, ডিজিটাল বাংলাদেশ।

মন্ত্রী বলেন, বিসিএস এর গঠনতন্ত্রে এটা বলা নেই যে শুধু কম্পিউটার ব্যবসায়ীরা এই সংগঠনের সদস্য হতে পারবে। যত রকমের কম্পিউটার পেশাজীবি আছেন সবাই এই সংগঠনের সদস্য হতে পারবেন। বেসিস, আইএসপিএবির যাত্রাও শুরু হয় বিসিএস এর হাত ধরে। তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠনগুলোর বড় ভাই হচ্ছে বিসিএস এমন দাবি করলেও ভুল হবে না।

মোস্তাফা জব্বার বলেন, বিসিএস এ যদি আমি না আসতাম তাহলে আমি হয়তো একজন কম্পিউটার ব্যবসায়ী হতাম কিন্তু আজকের এই স্থানে আসতে পারতাম না। কৃতজ্ঞচিত্তে আমি বিসিএস এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। ৩৫ বছরের এই পথচলা অবিরত থাকুক। তথ্যপ্রযুক্তিতে বিসিএস দক্ষ নেতৃত্বে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে যাবে বলেই আমি আশাবাদী।

মোস্তাফা জব্বার
`বিসিএস এর ৩৫ বছর উদযাপন’ স্মরণিকার মোড়ক উন্মোচিত

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস সহসভাপতি ও ৩৫ বছর উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাবেদুর রহমান শাহীন। তিনি বলেন, বিসিএস এর ৩৫ বছর উদযাপনকে স্মরণীয় করে নিতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। বিসিএস এর গৌরবোজ্জ্বল ইতিহাস এবং প্রযুক্তি খাতে এই সংগঠনের ভূমিকাকে সবার মাঝে তুলে ধরার চেষ্টা ছিল আমাদের। ‘৩৫ বছর উদযাপন’ স্মরণিকাতে আমরা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের ফিচার যুক্ত করেছি। আশা করছি এই স্মরণিকা প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য স্মৃতিস্মারক হিসেবে বিবেচিত হবে।

বিসিএস এর ওয়েব সাইটের নতুন ভার্সনের ভূমিকা উল্লেখ করে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, আমরা বিসিএসকে প্রযুক্তি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কাগজবিহীন সংস্কৃতি অনুশীলনের মাধ্যমে সদস্যরা নিজেরাই এখন নিজেদের সনদ সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও নতুন সদস্য ফর্ম পূরণ, সদস্যদের হালনাগাদ অবস্থা জানা, অনলাইনে সদস্য ফি প্রদান, ওয়েবসাইটে সদস্যদের জন্য নিজেদের সাইটকে সজ্জিতকরণ, নিজের ওয়েবসাইটের সঙ্গে সমিতির ওয়েবসাইটের সংযোগ ঘটানো সহ নানাবিধ সুবিধাসহ নতুন ভার্সন সমৃদ্ধ হচ্ছে। বিসিএস আইসিটি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত বছর আমরা ডব্লিউসিআইটি ২০২১ এবং অ্যাসোসিও ডিজিটাল সামিট সম্পন্ন করেছি। ৩৫ বছর অতিবাহিত হওয়ার পরে বিসিএস এর সুনাম দেশ ছাড়িয়ে সারা বিশ্বে। আপনারা সকলে বিসিএস এর এই কৃতিত্বের দাবিদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিসিএস এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম কামাল এবং বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম। বিসিএস এর যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিসিএস এর ভিশনারি লিডার, কার্যনির্বাহী কমিটি ও ৩৫ বছর উদযাপন অনুষ্ঠানের স্পন্সরদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

‘বিসিএস এর ৩৫ বছর উদযাপন’ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় বিসিএস সভাপতি, মহাসচিব, জ্যেষ্ঠ সদস্য এবং সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিসিএস সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি