বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

মোবাইল ইন্টারনেট র‌্যাংকিংয়ে সাত ধাপ পেছাল বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ইন্টারনেট খাতে ১০১তম স্থান থেকে ১০৮তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। গত জানুয়ারিতে ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে বাংলাদেশের এই অবস্থান উঠে আসে। ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবস্থান ডিসেম্বরের ১০৮তম স্থান থেকে জানুয়ারিতে এক ধাপ নেমে ১০৯তম হয়। এর আগের মাসগুলোয় বাংলাদেশ মোবাইল ইন্টারনেটের মানের সূচকে উন্নতি করার পর এই বর্তমান চিত্র একটি ধাক্কা বটে।

এদিকে মোবাইল ইন্টারনেট সূচকে ভারত ১৮তম ও ব্রডব্যান্ড বিভাগে ৮৭তম অবস্থানে আছে।

ওকলার সূচক অনুসারে, জানুয়ারিতে বাংলাদেশে মোবাইল ডাউনলোডের গড় গতি পাওয়া গেছে ২৩ দশমিক ৮৫ এমবিপিএস ও আপলোড গতি ছিল ১১ দশমিক ৩৬ এমবিপিএস। এই সময়ে দেশে মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।

ব্রডব্যান্ড সেগমেন্টে মেডিয়ান ডাউনলোডের গতি ছিল ৪১ দশমিক ৫৯ এমবিপিএস, আপলোড গতি ছিল ৪২ দশমিক ৬০ এমবিপিএস ও মেডিয়ান ল্যাটেনসি ছিল পাঁচ মিলিসেকেন্ড।

বিশ্বব্যাপী ইন্টারনেট টেস্টিং ও বিশ্লেষণ সেবাদাতা প্রতিষ্ঠান ওকলা প্রতিদিন নিজেদের স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে পাওয়া লাখ লাখ ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী নেটওয়ার্ক পারফরম্যান্স, গুণগত মান ও সহজলভ্যতা সম্পর্কে ধারণা দেয়। ওকলার স্পিডটেস্ট ইন্টেলিজেন্স গত বছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের মোবাইল অপারেটরদের মধ্যে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে।

তালিকা অনুসারে, বাংলালিংকের দ্রুত মেডিয়ান ডাউনলোড গতি ছিল ২৬ দশমিক ৭৪ এমবিপিএস ও রবির মিডিয়ান ডাউনলোড গতি ছিল ২৪ দশমিক ৬২ এমবিপিএস। এরই ধারাবাহিকতায় টানা চতুর্থবারের মতো বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের ‘ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলালিংক।

২০২৩ সালের শেষ প্রান্তিকে ৯১ দশমিক ৩৫ এমবিপিএসের গড় ডাউনলোড গতি নিয়ে ডট ইন্টারনেট ছিল দ্রুততম ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহকারী পরিষেবা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি