রবিবার, মে ১৭, ২০২৬
24 C
Dhaka

মেটাভার্স নিয়ে সিটিও ফোরাম ও টিএমজিবি’র সেমিনার অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ প্রবিবেদক : সিটিও ফোরাম বাংলাদেশ ও প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর যৌথ আয়োজনে মেটাভার্স বিষয়ে একটি সেমিনার গত ৬ মার্চ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ভিশন টাওয়ারে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রনজিত কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্সের ডিরেক্টর প্রফেসর ড. দীপ নন্দী।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রনজিত কুমার।

সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার এর সভাপতিত্বে সেমিনারে মেটাভার্স নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষাবিদ ও ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নর্দান ইলিনয় ইউনিভার্সিটির অ্যান্থনি ক্লেমনস এবং টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। সেমিনারটি সঞ্চালনা করেন সিটিও ফোরামের সাধারণ সম্পাদক আরেফ এলাহী মানিক।

তপন কান্তি সরকার

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিত কুমার বলেন, মেটাভার্সের জন্য নতুন কিছু লাগবে না, লাগবে শুধু মেধা। শিক্ষার্থীদের এই সেক্টরে আগ্রহী করে তুলতে হবে। দুনিয়া দ্রæত এগিয়ে যাচ্ছে প্রযুক্তিকে বাদ দেওয়ার সুযোগ নেই। কানেক্টিভিটিতে দুর্বল থাকলে মেটাভার্সের যুগে ভালো করার সুযোগ থাকবে না। তাই কানেক্টিভিটিতে সরকার কাজ করছে।

ড. বদরুল হুদা খানে সম্মাননা ক্রেস্ট প্রদান।

শিক্ষাবিদ ও ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান তার মূল বক্তব্যে বলেন, বিশে^র সাথে আমরা যদি মেটাভার্সে তাল মিলিয়ে এগিয়ে না যাই, তাহলে উন্নত প্রযুক্তিতে আমরা পেছনে পড়ে যাবো। সরকারকে এই সেক্টরে এগিয়ে আসতে হবে। মেটাভার্সের ফলে এডুকেশন সেক্টরে বিপুল পরিবর্তন আসবে। সবাইন যেন মেটাভার্স ব্যবহারের সুযোগ পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

আলোচনায় বক্তারা বলেন, মেটাভার্সের কারণে ইন্টারনেটের ভার্চুয়াল জগতকে মনে হবে বাস্তব জগতের মতো যেখানে মানুষের যোগাযোগ হবে বহুমাত্রিক। মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে কোন কিছু শুধু দেখাই যাবে না, তাতে নিজেকে জড়িয়ে ফেলা যাবে। মেটাভার্স প্রযুক্তিকে আপাতত ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর-এর কোন সংস্করণ বলে মনে হতে পারে। কিন্তু এটি আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। এই প্রযুক্তির ফলে অনলাইনের ভার্চুয়াল জগতকে মনে হবে সত্যিকারের বাস্তব পৃথিবীর মতো।

আলোচক প্রফেসর ড. দীপ নন্দী।

এছাড়া অনুষ্ঠানে সিটিও ফোরাম-এর নেত্রীবৃন্দ এবং টিএমজিবি সেক্রেটারি জেনারেল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদসহ সংগঠনের নেত্রীবৃন্দ ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

প্রশিক্ষকদের জন্য ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক প্রশিক্ষক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট...

প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান সরকার...

এআই ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে এক সপ্তাহে ৩শ’ মামলা

টেকভিশন২৪ ডেস্ক: এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায়...

লেনোভোর ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ আইসিটি পণ্য ও সল্যুশন প্রদানকারী...

ইস্টার্ন ব্যাংকের ডিপিএস খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: চার ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পর...

সর্বশেষ

খুলনায় নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

লেনোভোর ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ আইসিটি পণ্য ও সল্যুশন প্রদানকারী...

বাংলাদেশ–কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে সহযোগিতার নতুন অগ্রগতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) দক্ষিণ কোরিয়ায়...

সব অপারেটরের গ্রাহকদের জন্য টফি সাবস্ক্রিপশন উন্মুক্ত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল বিনোদন পৌঁছে...

দেশে উন্নত এআই প্রযুক্তির অনার ৬০০ সিরিজের যাত্রা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের প্রিমিয়াম স্মার্টফোন অনার ৬০০ ৫জি...

রেড ডট অ্যাওয়ার্ড জিতলো গিগাবাইটের ৪ মডেল

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট জানিয়েছে, তাদের চারটি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি