বুধবার, জুলাই ২৯, ২০২৬
33.2 C
Dhaka

মুজিব ১০০ অ্যাপ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ও সংগ্রাম মুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত ‘মুজিব ১০০’ অ্যাপ। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্লাটফর্ম জুম-এ অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

উল্লেখ্য, সারাদেশে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। মুজিববর্ষ উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে mujib100.gov.bd নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ‘মুজিব ১০০’ অ্যাপটি এই ওয়েবসাইটের একটি মোবাইল সংস্করণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেইল ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে এটি।

এই অ্যাপটি উদ্বোধন উপলক্ষে প্রতিমন্ত্রী জানান দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া এই অ্যাপের অন্যতম লক্ষ্য। বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেয়া সমস্ত ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই এবং বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো টাইমলাইন, প্রভৃতি কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপটি। ‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু প্রতিদিন যার মাধ্যমে প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে এই অ্যাপের ব্যবহারকারীরা জানতে পারবে, রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র, ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণসহ আরও অসংখ্য বক্তব্য, বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠিপত্র এবং তাঁর নিজের হাতে লেখা আত্মীজবনীমুলক বইসমূহ। বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের বিভিন্ন সময়কার ছবি দিয়ে তৈরি করা হয়েছে ফটো আর্কাইভ।

এছাড়া অ্যাপের ‘ইভেন্ট’ ফিচারের মাধ্যমে মুজিব শতবর্ষের বিভিন্ন উদযাপনের আপডেট জানা যাবে এই অ্যাপে। এই অ্যাপ নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। যার প্রমাণ মেলে অ্যাপের অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি’র মতো ফিচারগুলোতে। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের বিবৃতি, মুজিব শতবর্ষের থিম সং, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রভৃতি বৈচিত্র্যময় কন্টেন্ট দিয়ে সাজানো হয়েছে অ্যাপটিকে। আইসিটি প্রতিমন্ত্রী বলেন এই অ্যাপটির মাধ্যমে তরুণরা বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে করা বিভিন্ন উক্তি পড়ে অনুপ্রাণিত হবে ।

অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর দুই যায়গা থেকেই এবং এটি অনলাইন ও অফলাইন-এ এবং খুব অল্প বান্ডউইথ-এ ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি। ‘মুজিব ১০০’ অ্যাপের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিব এক চিরতারুণ্যের প্রতিচ্ছবি। দেশের তরুণ সমাজ এই অ্যাপের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই সংগ্রামমুখর জীবন সম্পর্কে জানতে পারবে। সেই সাথে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে চান, বিস্তারিত জানতে চান বঙ্গবন্ধুকে নিয়ে, তাঁর জীবন দর্শন নিয়ে, তাদের ক্ষেত্রেও এই মুজিব ১০০ অ্যাপটি বিশেষভাবে কাজে আসবে।

দেশে ও দেশের বাইরের ব্যবহারকারীরা সকলেই এই অ্যাপ ব্যবহার করতে পারবে’। প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জীবনাদর্শকে অনুসরণ ও নিজের জীবনে প্রয়োগ করার জন্য তরুণ প্রজন্মের সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোবাইল গেম এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ডঃ বিকর্ণ কুমার ঘোষ।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি