রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

‘মুজিব আমার পিতা’ অ্যানিমেটেড চলচ্চিত্র ২৮ সেপ্টেম্বর উদ্বোধন : পলক

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁর লেখা বই ‘মুজিব আমার পিতা’ অবলম্বনে দেশের এ প্রথম এ্যানিমেটেড চলচ্চিত্র প্রিমিয়ার শো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী ২৮ সেপ্টেম্বর।চলচ্চিত্রটি সকলের জন্য উন্মুক্ত করা হবে ১লা অক্টোবর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশন চলচ্চিত্র এর টেকনিক্যাল শো উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি আরো জানান ২৮ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে অ্যানিমেশন চলচ্চিত্রটি উদ্বোধন করবেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নির্মাণ করেছে এ অ্যানিমেশন চলচ্চিত্রটি। সহযোগিতায় ছিল বিএমআইটি সল্যুউশন লিমিটেড এবং প্রোল্যান্সার স্টুডিও। ১৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

এ উপলক্ষ্যে প্রতিমন্ত্রী বলেন নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে বঙ্গবন্ধুর জীবন গল্প পৌছে দেয়া আমাদের দায়িত্ব। তাদেরকে জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভাল আর কোন মাধ্যম হতে পারে না। নির্মাতাগণ বঙ্গবন্ধুর ছেলেবেলা সম্পর্কে এ অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপণভাবে তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর সম্পর্কে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আর কেউ ভাল বলতে পারবে না বলে তিনি জানান। পলক বলেন আমরা অ্যানিমেশন শিল্পকে এগিয়ে নিতে চাই। কারণ বর্তমান বিশ্বে অ্যানিমেশন শিল্পের বাজার ৩০০ বিলিয়ন ইউএস ডলার।

অ্যানিমেশন চলচ্চিত্রে এবং অ্যানিমেশন শিল্পে দেশের তরুণদের উদ্বুদ্ধ করতে এই চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন বিশ্বের অ্যানিমেশনের বাজারে প্রবেশ এবং অ্যানিমেশন শিল্পে আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তুলতে আইসিটি বিভাগের উদ্যোগে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। অ্যানিমেশনের বাজারে আমাদের অবস্থান সুদূঢ় করতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরআই এর কর্ডিনেটর তন্ময় আহমেদ, চলচ্চিত্র নির্মাতা সোহেল মুহাম্মদ রানাসহ অ্যানিমেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পরে প্রতিমন্ত্রী অ্যানিমেশন চলচ্চিত্র সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি