সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

মাইক্রোসফট ২০২২ ইমাজিন কাপে দেশের তরুণ উদ্ভাবকদের স্বীকৃতি অর্জন

টেকভিশন২৪ ডেস্ক: ২০২২ সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস কম্পিটিশন এর ইমাজিন কাপের শীর্ষ দলগুলোর নাম ঘোষণা করেছে মাইক্রোসফট। শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের জন্য এটি মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।   

প্রতিযোগিতায় বাংলাদেশি টিম থেকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোড_ক্র্যাকার১৯ এবং শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিমহাইমারডিঙার শীর্ষ ১২ পারফর্মারদের তালিকায় স্থান দখল করেছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সামাজিক এবং সাসটেইনিবিলিটি সংক্রান্ত সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সক্ষম করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা ইমাজিন কাপ। এই বছরের প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, লাওস এবং শ্রীলঙ্কার অংশগ্রহণকারীরা এসইএ নিউ মার্কেটস রিজিওনাল ফাইনালে আবেদনের জন্য বিবেচিত হয়েছেন।  

২০২২ এসইএ নিউ মার্কেটস রিজিওনাল কম্পিটিশনে এই অঞ্চলের একশো’র বেশি শিক্ষার্থী উদ্ভাবকের টিম অংশগ্রহণ করে। তারা চারটি বিভাগে বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানে প্রতিদ্বন্দ্বিতা করে:  আর্থ, এডুকেশন, হেলথ ও লাইফস্টাইল।

মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুক বলেন, “বিশ্বের ষ্টুডেন্ট ডেভেলপারদের চমৎকার টেকনোলজি সল্যুশন উদ্ভাবনে সহযোগিতা করাই মাইক্রোসফট ইমাজিন কাপ এর লক্ষ।” তিনি আরও বলেন, “আমরা মনে করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা। তাদের ভবিষ্যৎ সমৃদ্ধ করতে আমরা যেখানে সম্ভব বিনিয়োগ করতে চাই। আমাদের সকল রিজিওনাল ফাইনালিস্টকে তাদের অসাধারণ প্রকল্প এবং কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন।”

টিমগুলো তাদের প্রকল্পের অগ্রগতি অব্যাহত রাখতে ১ হাজার মার্কিন ডলার নগদ পুরস্কার এবং ১ হাজার মার্কিন ডলার আজ্যুর গ্র্যান্ট লাভ করবেন। এছাড়াও টিম গুলো বিচারকগণ দের থেকে তাদের ফিডব্যাক গ্রহণ করবেন এবং তারা ইমাজিন কাপ ওয়ার্ল্ড ফাইনালস -এ অংশগ্রহণের পথে এগিয়ে যাবেন।

সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস রিজিওনাল কম্পিটিশনের শীর্ষ ১২ টিম স্টার্টআপ হিসেবে সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশের জন্য তাদের পণ্যের বিপণনযোগ্যতা বাড়াতে এবং নিজেদের সমাধানকে আরও উন্নত করতে একদল অভিজ্ঞ মেন্টরের সহায়তা লাভ করবেন।

সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের এই প্রতিযোগিতায় ১৬৩টি দেশের ২০ লাখের বেশি প্রতিযোগী নিজেদের জন্য বিশেষ কিছু তৈরিতে, নিজেদের কমিউনিটিতে পরিবর্তন আনতে এবং গত বিশ বছরে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম এমন সব উদ্ভাবনের জন্য সাইন আপ করেছে। ইমাজিন কাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুন https://www.imaginecup.com/

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি