রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

মহাকাশে থাকা বর্জ্য পরিষ্কারে জাপানের নতুন উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের যোগাযোগব্যবস্থা শক্তিশালী করতে মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা বৃদ্ধির জন্য বেশ কয়েক বছর ধরে কাজ করছে জাপান। এ জন্য প্রতিবছর মহাকাশ গবেষণা ও মহাকাশভিত্তিক বিভিন্ন কর্মসূচির জন্য প্রায় ৪০০ কোটি ডলার খরচ করে থাকে দেশটি। কিন্তু জাপানের মহাকাশ কর্মসূচিতে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে মহাকাশ বর্জ্য।

মহাকাশ বর্জ্য মূলত পুরোনো স্যাটেলাইট, রকেট উৎক্ষেপণের ধ্বংসাবশেষ, মহাকাশযান থেকে শুরু করে নভোচারীদের ফেলে আসা বিভিন্ন বর্জ্যকে বোঝানো হয়ে থাকে। এসব বর্জ্য যেকোনো সময় ভয়ানক বিপদ তৈরি করতে পারে। তাই গত ১৮ ফেব্রুয়ারি মহাকাশে অ্যাড্রাস-জে নামের স্যাটেলাইট পাঠিয়ে পুরোনো বর্জ্য সংগ্রহের কাজ শুরু করেছে অ্যাস্ট্রোস্কেল নামের জাপানি একটি সংস্থা। আপাতত পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে বর্জ্য অপসারণের চেষ্টা করছে সংস্থাটি। আগামী কয়েক বছরের মধ্যে আকাশ থেকে আবর্জনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা হবে।

মহাকাশে থাকা বর্জ্য মহাকাশযানের জন্য ভয়ংকর বিপদের কারণ। কারণ, ছোট আকারের বর্জ্য বা সামান্য একটি স্ক্রুর সঙ্গে সংঘর্ষের ফলে মহাকাশযানের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই ভবিষ্যতে মহাকাশ অভিযানকে নিরাপদ করতে বর্জ্য সংগ্রহের জন্য রোবোটিক হাত ব্যবহার নিয়েও গবেষণা চলছে জাপানে। জানা গেছে, ক্যামেরায় ধারণ করা ভিডিও ও অ্যালগরিদম ব্যবহার করে বর্জ্য শনাক্ত করছে অ্যাড্রাস-জে স্যাটেলাইট। স্যাটেলাইটটির সার্বক্ষণিক কার্যক্রম জাপান ও যুক্তরাজ্য থেকে যৌথভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।-সূত্র:প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি