শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
27 C
Dhaka

অতিরিক্ত গরমে গাড়ি চালানোর আগে যেসব মানতে হবে

টেকভিশন২৪ ডেস্ক: র্তমানে দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ বছরের তাপপ্রবাহ ইতিমধ্যে ৭৬ বছরের রেকর্ড ভাঙলেও জীবিকার প্রয়োজনে বাধ্য হয়েই প্রতিদিন রাস্তায় গাড়ি নিয়ে বের হচ্ছেন অনেকে। অতিরিক্ত গরম ও তাপের কারণে গাড়িতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর তাই এ বিষয়ে সচেতন না হলে চলতি পথে গাড়িতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত গরমের কারণে গাড়ির বিভিন্ন সমস্যা ও সেগুলো সমাধানের কৌশল জেনে নেওয়া যাক।

ইঞ্জিন অতিরিক্ত গরম

গাড়ি চলার সময় ইঞ্জিন গরম হয়ে যাওয়া স্বাভাবিক। তবে প্রতিটি গাড়ির ইঞ্জিনেই গরম সহ্য করার নির্দিষ্ট মাত্রা আছে। গ্রীষ্মকালে গাড়ি চালানোর সময় ইঞ্জিন স্বাভাবিকভাবেই অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে তীব্র তাপপ্রবাহের সময় ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে গাড়ির কুলিং সিস্টেম তা নিয়ন্ত্রণ করতে পারে না। এমনকি অতিরিক্ত গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে অনেক সময় গাড়িতে আগুনও ধরে যায়। আর তাই গাড়ি চালানোর আগে অবশ্যই থার্মোস্ট্যাট বা রেডিয়েটর ফ্যান ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতে হবে।

ব্যাটারির সমস্যা

অতিরিক্ত তাপ গাড়ির ব্যাটারির জন্য ভালো নয়। কারণ, উচ্চ তাপমাত্রা ব্যাটারির ইলেকট্রোলাইট থেকে পানির বাষ্পীভবনের হার বেড়ে যায়। এতে ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। আর তাই গাড়ির ব্যাটারির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি পুরোনো হলে দ্রুত বদলে ফেলতে হবে। একই সঙ্গে ব্যাটারির তারের সংযোগে ত্রুটি থাকলে তা-ও সমাধান করতে হবে।

চাকা ফেটে যাওয়া

অতিরিক্ত গরমের সময় রাস্তায় থাকা পিচের তাপমাত্রা বাড়তে পারে। এতে গাড়ির চাকা অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে চাকায় কোনো ত্রুটি থাকলে তা ফেটে যেতে পারে। রোদের মধ্যে রাস্তার ওপর দীর্ঘক্ষণ গাড়ি পার্ক করে রাখলেও এ ধরনের সমস্যা হতে পারে। সমস্যা সমাধানে নিয়মিত চাকার বাতাসের চাপ পরীক্ষা করার পাশাপাশি গাড়ি ছায়াযুক্ত স্থানে পার্ক করতে হবে।

শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে সমস্যা

গরমের সময় গাড়ির ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি বাইরের ধুলাবালু থেকে রক্ষা পেতে নিয়মিত গাড়িতে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করেন অনেকেই। কিন্তু অতিরিক্ত গরমের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বাড়িতে কাজ করতে হওয়ায় ত্রুটিপূর্ণ কমপ্রেসর বা কনডেনসার থাকলে গাড়ির শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট হয়ে যায়। এ সমস্যা সমাধানে নিয়মিত গাড়ির শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কমপ্রেসর পরীক্ষা করতে হবে।

গাড়ির ইঞ্জিন তেল, ট্রান্সমিশন ফ্লুইড ও ব্রেক ফ্লুইড দ্রুত শেষ হয়

গাড়িতে জ্বালানির পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশের জন্য ইঞ্জিন তেল, ট্রান্সমিশন ফ্লুইড ও ব্রেক ফ্লুইড ব্যবহার করা হয়। অতিরিক্ত গরমে ইঞ্জিন তেল, ট্রান্সমিশন ফ্লুইড ও ব্রেক ফ্লুইডের বাষ্পীভবনের হার বেড়ে যায়। ফলে বেশি খরচ হয়। সমস্যা সমাধানে প্রতিদিন গাড়ি চালানোর আগে ইঞ্জিন তেল, ট্রান্সমিশন ফ্লুইড ও ব্রেক ফ্লুইডের পরিমাণ পরীক্ষা করতে হবে।

উইন্ডস্ক্রিনে সমস্যা

তাপমাত্রার ওঠানামার কারণে গাড়ির উইন্ডস্ক্রিনে চাপ তৈরি হতে পারে। ফলে সামান্য ফাটল থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে গাড়ির রং নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ড্যাশবোর্ড গরম হয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে।-সূত্র:প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি