বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

ভিভো ওয়াই২২এস, নজর কেড়েছে তরুণদের

টেকভিশন২৪ ডেস্কঃ তরুণ-তরুণীদের নজর কেড়েছে ভিভো ওয়াই২২এস। ক্যামেরা, ফিচার ও লুকে আকর্ষনীয় ওয়াই২২এস এর দামটাও হাতের নাগালেই। তরুণরা সাধ্যের মধ্যেই নিচ্ছেন প্রিমিয়াম স্বাদ।  

চলতি মাসে দেশের স্মার্টফোন বাজারে এসেছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন। ওয়াই২২এস এর দুর্দান্ত ক্যামেরা, অসাধারণ ফিচার, স্টাইলিশ লুক, শক্তিশালী কার্যক্ষমতা স্মার্টফোনটিকে দিয়েছে এক অনন্য মাত্রা।

ভিভো ওয়াই২২ এসে রয়েছে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবির স্টোরেজ। সেই সাথে ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস১২। ওয়াই২২ এসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের ৬৮০ প্রসেসর। স্মার্টফোনটিতে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি , সাথে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশ চার্জার যার মাধ্যমে ২ ঘণ্টা ১০ মিনিটে ফোনটিতে পুরোপুরি চার্জ দেওয়া সম্ভব।

ভিভো ওয়াই২২ এস এর রিয়ার ক্যামেরাতে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ।  যার মেইন ক্যামেরা হলো ১.৮ অ্যাপাচারের ৫০ মেগাপিক্সেলের আর দ্বিতীয় ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের ২.৪ অ্যাপাচারের ম্যাক্রো সেন্সর  সেন্সর ক্যামেরা। সেলফি প্রেমীদের জন্য ওয়াই২২ এসে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেই সাথে স্মার্টফোনটিতে রয়েছে ফ্রন্ট ও রেয়ার ক্যামেরায় পোট্রেইট, নাইট, প্যানারোমা, স্লো মোশন, টাইম ল্যাপসের মতো অসাধারেণ ফিচার।  

হালের সব গুরুত্বপূর্ণ সেন্সর ওয়াই২২এস স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে।  র‌্যাম হ্যান্ডেলিং ভালো হওয়ার কারণে ফোনটিতে কোন ল্যাগ হয় না এবং রাফ এন্ড টাফ ইউস করা যায়। স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের বেইজ এবং লাউড রেঞ্জ বেশ ভালো ওয়াই২২ এস স্মার্টফোনে।   

ওয়াই সিরিজের এই ফোনটির গেমিং সিস্টেম বেশ স্মার্ট। কোন ধরণের ল্যাগ বা হিটিং এর সমস্যা ছাড়া কফ অফ ডিউটি, ফ্রি ফায়ারসের মতো হাই রেজুলেশনের গেইম খেলা সম্ভব।

ভিভো ওয়াই২২এস দুইটি রঙে স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। একটি হলো স্টারলিট ব্লু ও আরেকটি সামার সায়ান। স্টারলিট ব্লু দিয়ে মহাবিশ্বের জ্বলজ্বল তারাকে বোঝানো হয়েছে। আর সামার সায়ান দিয়ে অত্যাধুনিক সার্ফেস টেকচারিং টেকনিকসকে তুলে ধরা হয়েছে। আপনার হাতের কাছে ভিভোর যেকোন অথরাইজড স্টোর বা ই স্টোর থেকে  ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র ২১ হাজার ৯৯৯ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি