সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
34 C
Dhaka

ভিভো ওয়াই১৬: চলবে গেম-মুভি, থামবে না ব্যাটারি

টেকভিশন২৪ ডেস্কঃ স্মার্টফোনে কোনো ওটিটি প্ল্যাটফরমে ডুবে আছেন। দারুণ কোনো সিরিজ বা মুভি থেকে সরাতে চাইছেন না নজর। কিন্তু স্মার্টফোনটির ব্যাটারি কি আপনাকে নিরবিচ্ছিন্ন সঙ্গ দেবে? ভিভো ওয়াই১৬ সেই সঙ্গটাই দেবে। ভিভো ওয়াই১৬ এর মাধ্যমে এক চার্জে টানা ১৮ ঘণ্টা মেতে থাকা যাবে সিরিজ বা মুভিতে। যদি গান পাগল হন তাহলে তো আরো সুখবর। একবার চার্জ দিলেই টানা ২২ ঘণ্টা শোনা যাবে গান।

তরুণদের কথা ভেবেই নিজেদের স্মার্টফোনে নতুন উদ্ভাবন নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বছরের শুরুতে ভিভো ওয়াই১৬ নতুন সংযোজন। স্টেলার ব্ল্যাক ও ডিজলিং গোল্ড এই দুই রঙে এসেছে ভিভো ওয়াই১৬।

ভিভো ওয়াই১৬ এ মিলবে ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি হ্যালো ফুল ভিউ টিএম ডিসপ্লে। এর ডিসপ্লে স্বয়ংক্রিয়ভাবে আলোর ব্যালেন্স ঠিক রাখে এবং ক্ষতিকারক নীল আলো থেকে চোখকে রক্ষা করে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস১২। প্রসেসর  হিসেবে হেলিও পি৩৫ ব্যবহার করা হয়েছে।  স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট যার কাজ দুর্দান্ত।

ওয়াই১৬ এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সেই সাথে রয়েছে ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সসহ ১৩ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেই সাথে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ব্যবহার করা হয়েছে ৫ হাজার এমএইচের ব্যাটারি, সেই সাথে রয়েছে ১০ ওয়াটের চার্জিং পাওয়ার। একবার চার্জ দিয়ে একটানা ১৮ ঘণ্টা স্মার্টফোনটিতে ভিডিও বা সিনেমা দেখা সম্ভব। আর অডিও গান শুনলে টানা ২২ ঘণ্টা ফোনটি এক চার্জ দিয়ে চালানো সম্ভব। আপনি যদি গেইম খেলতে পছন্দ করেন সেক্ষেত্রে দুঃশ্চিন্তার কিছু নাই। একবার চার্জ দিয়ে টানা  ৭ ঘণ্টা গেইম খেলা সম্ভব ওয়াই১৬ দিয়ে। সেই সাথে মাল্টি টার্বো ৫.৫ ফিচার ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে যার মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই গেইম খেলা সম্ভব।

ওয়াই১৬ এর ২.৫ ডি কার্ভ বডি এবং ফ্ল্যাট ফ্রেম যা স্মার্টফোন ইউজারকে খুব সুন্দর গ্রিপ দেয়।  স্মার্টফোনটিতে টাইপ সি ও ইউএসবি ক্যাবল দুইটাই সাপোর্ট করবে।

তরুণদের কাছে ভিভো ওয়াই সিরিজের আলাদা কদর রয়েছে। সেই ধারা বজায় রেখে নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ওয়াই১৬ এর দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। মিলবে ভিভোর অথোরাইজড শোরুমগুলো সহ সারা দেশে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি