মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
27.8 C
Dhaka

ভিভোর মিডরেঞ্জের ফোনে অভিনব পোর্ট্রেট প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: গতবছরের শেষে দেশে এসেছে ভিভোর ভি সিরিজের নতুন দুইটি স্মার্টফোন ভি২৯ এবং ভি২৯ই। মিডরেঞ্জের মধ্যে বেশ কিছু অভিনব প্রযুক্তি নিয়ে সাড়া জাগিয়েছে স্মার্টফোন দুইটি।

স্মার্ট কালার টেম্পারেচার এডজাস্টমেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দুইটি স্মার্টফোনেই। ছবি তোলার সময় কালার টেম্পারেচার অনেক গুরুত্বপূর্ণ। সাধারণত স্মার্টফোনে ফটোগ্রাফি করা গেলেও কালার টেম্পারেচার পরিমাপ করে আলোকে প্রয়োজন মতো ঠিক করা যায় না। ভিভোর এই বিশেষ প্রযুক্তি ছবি তোলার সময় চারপাশের আলোকে ক্যালভিনে পরিমাপ করে দেয় ঠিকঠাক আলো। যা অনেকটা স্পট লাইটে নিয়ে আসে বিষয়বস্তুকে। বিশেষ করে কম আলোতে মানসম্মত ফটোগ্রাফি করা যায় এই বিশেষ প্রযুক্তিটির কল্যাণে।

দ্বিতীয়বারের মতো অরা লাইট ব্যবহার করা হয়েছে ভি সিরিজের এই স্মার্টফোনে। ফ্লাশ লাইট থেকে বেশ ভিন্ন এই অরা লাইট। তবে এবারের এই প্রযুক্তিটি হয়েছে আরো স্মার্ট। চারপাশের আলো অনুযায়ী কুল থেকে ওয়ার্ম লাইটে পরিবর্তন করা যায়। এমনকি ম্যানুয়ালিও সেট করা যায় এই লাইটিং কন্ডিশন। তাই জটিল লাইটিং কন্ডিশনে বিষয়বস্তু প্রাণবন্ত হয় চোখের পলকেই।

দুইটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল এএফ গ্রুপ সেলফি ক্যামেরা লেন্স। গ্রুপ সেলফি তোলার সময় সাবজেক্ট কাছে-দূরে যেখানেই থাকুক, সার্পনেস, ব্রাইটনেস এবং কালার টোন বেশ ভালোভাবেই তুলে ধরতে পারে ভিভোর এই ক্যামেরা লেন্স। ওয়াইড এঙ্গেল ক্যামেরায় ফিল্ড অফ ভিউ বেশি থাকায় গ্রুপ সেলফিতে একসাথে জায়গা হয় অনেকের। 

প্রফেশনাল পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ভিভো ভি২৯ এবং ভি২৯ই স্মার্টফোনের ক্যামেরায় আছে ২x প্রোফেশনাল পোর্ট্রেট মুড। স্মার্টফোন ক্যামেরায় এখন তোলা যাবে দারুণ সব ছবি। তবে যারা সিনেমাটিক রিলস, সটস কিংবা ভিডিও তৈরি করেন তাদের জন্য ক্যামেরা ফিচারে থাকছে ভ্লগ মুভি ক্রিয়েটর ফিচার। সাথে সুপারমুন মুড জ্যোৎস্নাপ্রেমীদের চাঁদের আলোকে ক্যামেরাবন্দী করার সুযোগও পেয়ে যাবেন।

গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর এই স্মার্টফোন দুইটি পাওয়া যাচ্ছে ভিভোর সব অথোরাইজড শো রুম এবং ই-স্টোরে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি