সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

ভিভো’র ভি এবং ওয়াই সিরিজে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও কনটেন্ট মেকিংয়ে তরুণদের আগ্রহ

টেকভিশন২৪ ডেস্ক : বর্তমানে নতুন প্রজন্ম বা তরুণদের কাছে দৈনন্দিন রুটিনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে হাতের স্মার্টফোন। একটা সময় স্মার্টফোনের ক্যামেরায় ছবি তোলা ছিল সবচেয়ে বড় চমক। তবে এখন স্মার্টফোন নিয়ে তরুণদের চাহিদা অনেক। তাদের এসব চাহিদা নিয়ে প্রতিনিয়ত বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এ গবেষণা বলছে, তরুণদের মধ্যে স্মার্টফোন ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও কনটেন্ট মেকিংয়ের প্রবণতা দিন দিন বেড়েই চলছে।

ভিভো বলছে, ক্রমবর্ধমান এই গ্রাহকশ্রেণীর স্মার্ট মানসিকতাকে প্রাধান্য দিয়ে, ভিভো তাদের ভি এবং ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোর ক্যামেরায় অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তিগুলোকে যুক্ত করেছে।

ফলে গত কয়েক বছর ধরে প্রফেশনাল স্মার্টফোন হিসেবে দেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পছন্দের তালিকায় যুক্ত হয়েছে ভিভো ভি-সিরিজের ভি২০ এবং ভি২১ ডিভাইস। অন্যদিকে ভিভো ওয়াই সিরিজের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ভিভো ওয়াই১এস, ওয়াই১২এ, ওয়াই২০ জি, ওয়াই২১, এবং ওয়াই৫৩এস।

এর মধ্যে ভিভো ভি২১ এ রয়েছে ৪৪ মেগাপিক্সেলের ওআইএস প্রযুক্তির সুপার নাইট সেলফি ক্যামেরা, সেলফি স্পটলাইট এবং এআই নাইট অ্যালগরিদমের সাথে এআই নাইট পোর্ট্রইেট প্রযুক্তি। আর ওয়াই৫৩এস দিচ্ছে ৬৪ মেগাপিক্সেলের শক্তিশালী রিয়ার ক্যামেরা।

দেশের তরুণরা ক্যামেরা প্রযুক্তি ছাড়াও, প্রফেশনাল কাজে এবং বিনোদনের মাধ্যম হিসেবেও স্মার্টফোন ব্যবহার করে।  এজন্য তাদের প্রয়োজন দীর্ঘ সময় বা টানা কয়েক ঘন্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট দেয় এমন স্মার্টফোন। তরুণদের এই প্রয়োজন মেটাতে বাজারে রয়েছে ভিভো’র ওয়াই১২এ, ওয়াই২১ এবং ওয়াই৫৩এস স্মার্টফোন। এই ডিভাইসগুলোতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা থেকে দীর্ঘ সময় ব্যাটারি সহায়তা পাওয়া যায়। এদিকে ভি২১ এ যুক্ত রয়েছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।

ভিভো’র গবেষণা বলছে, সাম্প্রতিককালে তরুণরা স্লিম এবং স্টাইলিশ ডিজাইনের স্মার্টফোনের প্রতি খুবই আকৃষ্ট। এক্ষেত্রে ভিভো গ্রাহকরা ভিভো ভি২১ এর ডুয়াল টোন স্টেপ এবং আলট্রা স্লিক এজি গ্লাস ডিজাইন পছন্দ করছে। 

ভিভো বাংলাদেশের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (পিআর) রিয়াসাত আহমেদ বলেন, ‘বাংলাদেশে ভিভো’র যাত্রা তার গ্রাহকদের অনুপ্রেরণা এবং বাজার সম্ভাবনার ওপর ভিত্তি করেই চলছে। বাংলাদেশে এত বড় বাজার সম্প্রসারণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। ভিভো সবসময়ই তাদের গ্রাহকদের প্রাধান্য দিয়ে থাকে। প্রতিনিয়তই নতুন কিছু করতে চাওয়া সৃজনশীল তরুণ প্রজন্মের চাহিদা আমরা বুঝতে পারি। ভিভো ভি এবং ওয়াই সিরিজ আমাদের গ্রাহকদের চাহিদারই পরিপূরক। আমাদের ভিন্ন মাত্রার ভিন্ন ভিন্ন ডিভাইস দিয়ে ভবিষ্যতেও আমরা তারুণ্যকেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে আমাদের খ্যাতি বজায় রাখব বলে আশা করি।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি