রবিবার, জুলাই ১৯, ২০২৬
31.1 C
Dhaka

ভিভো’র ওয়াই-৫১ ফোনের প্রি-বুকিং চলছে

টেকভিশন২৪ ডেস্ক : শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো দেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই-৫১’ উপস্থাপন করতে চলেছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) থেকে গ্রাহকরা ‘ভিভো ওয়াই-৫১’ এর প্রি-বুক করতে পারবেন। এ সুবিধা মিলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।  

মোবাইল ফটোগ্রাফির জন্য মানানসই ফিচার রাখা হয়েছে স্মার্টফোনটিতে। ভিভো ওয়াই-৫১ ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৮ এমপি’র প্রধান ক্যামেরাসহ এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। দিনে ও রাতে স্পষ্ট ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ‘সুপার নাইট ক্যামেরা’, ‘স্টাইলিশ নাইট ফিল্টার’ সহ কয়েক ধরণের মোড।

ফোনটির অন্যতম আকর্ষণ হলো এর ‘সুইফট-পারফরমেন্স’ ফিচার। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৬ সিরিজের প্রসেসরসহ ৮ জিবির বিশাল র‌্যাম ও ১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ সুবিধা, ফলে গ্রাহকরা অনেক বেশি অ্যাপসও একইসাথে নির্বিঘ্নে চালাতে পারবেন।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন ফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচের দীর্ঘস্থায়ী  ব্যাটারি।  সাথে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা; যার ফলে ফোনটি ৭০% চার্জ করা সম্ভব মাত্র ৬৪ মিনিটে। এছাড়াও ভিভো ওয়াই-৫১ রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস সমর্থিত ডিসপ্লে ।

বাংলাদেশের বাজারে ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২১,৯৯০ টাকা ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি