রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

বড় ডিসপ্লে, অধিক স্টোরেজের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নতুন আরও একটি সাশ্রয়ী মূল্যের ফোন নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ওয়াই ১ এস নামের এ স্মার্টফোনটিতে রয়েছে বড় ডিসপ্লেসহ চমৎকার মানের কনফিগারেশন।

রোববার (১৪ মার্চ) থেকে বাংলাদেশে স্মার্টফোনটি কিনতে পারছেন মাত্র ৮,৯৯০ টাকায়।

ভিভো ওয়াই ১ এস নামের স্মার্টফোনটিতে রয়েছে ৬.২২ ইঞ্চির হালো ফুলভিউ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৫২০ ও ৭২০ (এইচডি+) । ফোনটির স্ক্রিন টু বডি অনুপাত ৮৮.৬ শতাংশ। ফলে ভিডিও দেখা এবং গেম খেলার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। ¯স্লিম বডির এ ফোনটির ওজন মাত্র ১৬১ গ্রাম এবং থিকনেস ৮.২৮ মিলিমিটার। ফলে থ্রিডি কার্ভড বডির এই ফোনটি সহজেই মুষ্ঠিবদ্ধ করা যাবে।  

স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট ফিচারসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০৩০ এমএএইচের ব্যাটারি। ফলে চার্জিং নিয়েও গ্রাহকদের বাড়তি দুশ্চিন্তা থাকবে না।

ভিভো ১ এস ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ জিবি’র র‌্যাম। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজের জন্য ব্যবহার করা হয়েছে ৩২ জিবি’র রম, পাশাপাশি গ্রাহকরা ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করতে পারবেন।

৫ মেগাপিক্সেলের (১.৮ অ্যাপরচার) ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের (২.২ অ্যাপারচার) ব্যাক ক্যামেরা যুক্ত করা হয়েছে ভিভো ১ এস ফোনটিতে। অলিভ ব্ল্যাক ও অরোরা ব্লু এই দুই কালারের ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১০.৫ অপারেটিং সিস্টেম।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি