সোমবার, জুলাই ১৩, ২০২৬
29.6 C
Dhaka

বেসিস নির্বাচনে রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন টিমের সংখ্যাগরিষ্ঠতা: ১১ মে কার্যনির্বাহী কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: আনন্দমুখর এবং অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হলো দেশের তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন।

রাজধানীর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেন, গুলশানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে বেসিস নির্বাচন পরিচালনা বোর্ড।

নির্বাচনে আটটি জেনারেল ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল (৪০৫), সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান (৩৮৮), বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম (৩৬৭), অ্যানালাইেজন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক (৩৫৭), টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ (৩৫৫), এ আর কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান (৩৪৯), ডিভাইন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল আহমেদ ফখরুল হাসান (৩৪১) এবং শ্যুটিং স্টার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম (৩২৫)।

অ্যাসোসিয়েট এবং অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন যথাক্রমে ফাইনালিটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জায়েদ (১২৩), কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল (৪৮)।

ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে সমান ৩ ভোট পেয়েছেন মাস্টারকার্ড এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং অগমেডিক্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান। পরবর্তীতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন সৈয়দ মোহাম্মদ কামাল।

নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ৯ মে প্রাথমিক এবং ১১ মে চূড়ান্তভাবে বেসিসের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পদ বণ্টন করা হবে।

এবারের নির্বাচনে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনে ‘টিম স্মার্ট’, ‘ওয়ান টিম’ এবং ‘টিম সাকসেস’ নামের তিনটি প্যানেলে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ‘ওয়ান টিম’ সাধারণ, অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ১১টি পদের ৮ টিতে জয় পেয়েছেন। মোস্তাফিজুর রহমান সোহেল নেতৃত্বাধীন ‘টিম স্মার্ট’–এর সদস্যরা ৩ টিতে জয় পেয়েছেন।

এবারের বেসিস নির্বাচনে মোট ১,৪৬৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১১৫৭ জন। তাদের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ৯৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৮১ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৩৮৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৫০ জন, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ১৩৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১১৮ জন এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে ৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ জন।

১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির, জেনারেল সদস্য ক্যাটাগরির ৮টি পদের জন্য ২৪ জন প্রার্থী, অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরির একটি পদের জন্য তিনজন প্রার্থী, অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরির একটি পদের জন্য তিনজন এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরির একটি পদের জন্য তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর এবং বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বেসিসের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ, এবং আপিল বোর্ডের সদস্য নাজনীন কামাল।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি