শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
29 C
Dhaka

বেসিসের ২০২২-২৩ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন রাসেল টি আহমেদ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন টিম ক্রিয়েটিভ এবং ক্লাসটিউনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। মঙ্গলবার বেসিস কার্যালয়ে ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই পদবণ্টন ঘোষণা করেন নির্বাচন বোর্ডের সভাপতি এস এম কামাল।

গিগা টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা জ্যেষ্ঠ সহ-সভাপতি, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু দাউদ খান সহ-সভাপতি (প্রশাসন), পাঠাও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া টেকনো হেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ নিয়ামুল করিম, টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ড্রিমার্জ ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানভীর হোসেন খান, অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

পদবণ্টন অনুষ্ঠানে বেসিসের নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি সদস্যের উন্নয়ন মানেই বেসিসের উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন। ‘এভরি মেম্বার মেটার্স’ স্লোগান নিয়ে আমরা এসেছি। সেই স্লোগানকে সামনে রেখেই সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাবো”।

প্রসঙ্গত, রাসেল টি আহমেদ এর আগে ২০১২-২০১৪ মেয়াদে বেসিসের মহাসচিব এবং ২০১৪-২০১৬ ও ২০১৬-২০১৮ মেয়াদে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্বে থাকাকালীন তিনি বেসিসের বিভিন্ন উদ্যোগ যেমন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪, আইটি মার্কেটিং সামিট, বাংলাদেশ ইন্টারনেট উইক, ওয়ান বাংলাদেশের মতো বিভিন্ন আয়োজনের নেতৃত্ব দিয়েছিলেন। বেসিস ও দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন পলিসি তৈরি ও বাস্তবায়ন, সদস্যদের উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। এছাড়া তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের (অ্যাপিকটা) মার্কেটিং চেয়ারপার্সন নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অস্কারখ্যাত এপিকটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়।

বেসিস ছাড়াও রাসেল টি আহমেদ শিক্ষা বিষয়ক বাংলাদেশের দুইটি জনপ্রিয় টেলিভিশন শো স্পেলিং বি এবং সায়েন্স রক অনুষ্ঠানের আয়োজক। তাঁর প্রতিষ্ঠান টিম ক্রিয়েটিভ শিক্ষার্থীদের অনলাইন সুরক্ষায় ইউনিসেফ ও টেলিনরের সাথে যৌথভাবে ‘বি স্মার্ট, ইউজ হার্ট’ শীর্ষক ক্যাম্পেইন আয়োজন করে। ২০১০ সালে নিজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আগে তিনি আমরা নেটওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা, কিউবির প্রধান বিপণন কর্মকর্তা, ফাইবার অ্যাট হোমের প্রধান কৌশলগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০৮-২০০৯ মেয়াদে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মহাসচিব ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি