বুধবার, জুলাই ২৯, ২০২৬
29 C
Dhaka

বেসরকারী শিক্ষক-কর্মকর্তাদের অবসরে ভোগান্তি কমাবে জাতীয় হেল্পলাইন ৩৩৩

টেকভিশন২৪ ডেস্ক: বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবসর সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তি কমাতে একসাথে কাজ করবে এটুআই পরিচালিত জাতীয় হেল্পলাইন ৩৩৩ এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। এলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো: মামুনুর রশীদ ভূঁইয়া এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-এর সচিব অধ্যক্ষ শরীফ আহম্মেদ সাদী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায়, অনলাইন আবেদনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সুবিধাসমূহের সেবা সহজ ও দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমন্বয় করে কাজ করবে জাতীয় হেল্পলাইন ৩৩৩ এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। এর ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ খুব সহজে তাদের আবেদনের অবস্থা সম্পর্কে অবগত হতে পারবেন। ৩৩৩ নম্বরে নিয়োজিত এজেন্টগণের মাধ্যমে আবেদনকারীরা তাদের আবেদন করার পদ্ধতি সম্বন্ধে জানতে পারবেন, তাদের পূর্বের আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এবং আবেদন করার সময় ও পরে কোনো জটিলতার সম্মুখীন হলে তার সহজ সমাধান পেতে পারবেন।

আগামী ১২ আগস্ট (শনিবার) নাটোরের সিংড়া উপজেলায় এই হেল্পলাইন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক।

অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো: মামুনুর রশীদ ভূঁইয়া বলেন, ‘কোনও প্রকার ভোগান্তি ছাড়াই দেশের এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবসর সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে জাতীয় হেল্পলাইন ৩৩৩ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মকর্তা অবসর সুবিধা বোর্ড একসাথে কাজ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। এতে করে যেমন এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীর অবসর সেবা প্রাপ্তি আরো বেগবান হবে, তেমনি সেবাসমূহের মান দাপ্তরিক পর্যায়ে আরো বৃদ্ধি পাবে। এক্ষেত্রে তথ্যের নিরাপত্তায় প্রয়োজনীয় এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-এর সচিব অধ্যক্ষ শরীফ আহম্মেদ সাদী বলেন, ‘এটুআই-এর সঙ্গে এবিষয়ে সমঝোতা স্বারক হওয়ায় অবসর সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তি রয়েছে তা কমানোর ক্ষেত্রে জাতীয় হেল্পলাইন ৩৩৩ সহযোগিতা করার মধ্য দিয়ে অবসর সুবিধা সেবার পদ্ধতিও আরও বেগবান হবে। এখন আর গ্রাম থেকে শিক্ষক বা কর্মচারিদের ঢাকায় এসে অবস্থা জানতে হবে না, তারা এই জাতীয় হেল্পলাইনে কল করার মধ্য দিয়ে মুহূর্তেই বিনামূল্যে তার আবেদনের অবস্থা জানতে পারবেন। এতে করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিদের দুর্ভোগ অনেকখানি লাঘব হবে।’ 

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত ‘এটুআই’ পরিচালিত জাতীয় হেল্পলাইন ৩৩৩ সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো নাগরিক যেকোনো সময় ৩৩৩ নম্বরে এবং প্রবাসীগণ ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবার তথ্যাদি, সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য ও সামাজিক সমস্যার প্রতিকার ইত্যাদি সেবা পাচ্ছেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসময় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-এর প্রোগ্রামার জামাল হোসেন, আইসিটি কনসালটেন্ট এমএম এলাহী, ডেভেলোপার গোলাম সরওয়ার, এটুআই-এর কনসালটেন্ট (সিনিয়র সহকারী সচিব) আল-ইমরান রুহুল ইসলাম, টেস্টিং ইঞ্জিনিয়ার দিদার-ই-কিবরিয়াসহ বোর্ড ও এটুআই এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি