মঙ্গলবার, জুন ২, ২০২৬
33 C
Dhaka

বিসিএস সদস্যরা দুটি পাঁচ তারকা হোটেলে আকর্ষণীয় ছাড় পাবে

টিভি২৪ ডেস্ক: হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং রয়েল টিউলিপে বিসিএস সদস্যরা সারা বছর ‍জুড়ে পাবেন আকর্ষণীয় ছাড়। এ উপলক্ষে ২৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বিকেলে বিসিএস কার্যালয়ে হোটেল রয়েল টিউলিপের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিসিএস এর পক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সভাপতি মো. শাহিদ-উল-মুনীর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের মহাব্যবস্থাপক কেভিন ওয়ালস্ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী বিসিএস সদস্যদের আয়োজিত ন্যুনতম ১০০ অতিথির প্রোগ্রামে ভেনু ভাড়া মওকুফ থাকবে। এছাড়াও লন্ড্রি সেবায় ২৫ শতাংশ, স্পাতে ১৫ শতাংশ, ফুড এবং বেভারেজে ২৫ শতাংশ এবং মহিলা সদস্যদের জন্য শনিবার ৫০ শতাংশ ছাড় মিলবে। ডিলাক্স রুমসহ অন্যান্য রুমেও মিলবে ছাড়।

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিএস সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন, পরিচালক মোশারফ হোসেন সুমন, সহকারী সাধারণ ব্যবস্থাপক মো. হাসানুজ্জামান, ইন্টারকন্টিনেন্টালের অর্থ এবং বাণিজ্য বিভাগের সহকারী সহযোগী ব্যবস্থাপক কামাল হোসেইন মোর্শেদ, বিক্রয় এবং বিপণন বিভাগের পরিচালক রেজোয়ান মারুফ এবং বিক্রয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

একই দিনে মঙ্গলবার বিকেলে ধানমন্ডিস্থ বিসিএস কার্যালয়ে বিসিএস এর সঙ্গে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এর পক্ষে প্রতিষ্ঠানের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী এ এস এম আনিসুল কবির সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তি অনুসারে, কক্সবাজারে পাঁচ তারকা সমমানের সুবিধাসম্পন্ন বিলাশবহুল হোটেল রয়েল টিউলিপে এখন থেকে বিসিএস সদস্যরা সারা বছরজুড়ে ৫০ শতাংশ ছাড়ে অবকাশ যাপন করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিএস সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, বিসিএস এর প্রকল্প পরিচালক আশেক-উল-ইসলাম , বিসিএস এর সহকারী মহাব্যবস্থাপক মো. হাসানুজ্জামান, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এর বিক্রয় এবং বিপণন পরিচালক মাহমুদ রাসেল এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক আমজাদ হোসেইন উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি