রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

বিদ্যুৎসাশ্রয়ী দুই ন্যানোমিটার প্রযুক্তির চিপ আসছে

বিশ্বের বিভিন্ন দেশ স্থানীয় পর্যায়ে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে ঝুঁঁকছে। এবার ভারতও দুই ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরিতে কাজ করছে। জাপানের ফুজিৎসু কোম্পানির অধীনে ভারতে থাকা গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগ এটি তৈরিতে কাজ করছে। ফুজিৎসু মোনাকা কোডনেমে চিপ তৈরির কাজ করা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, ২০২৭ সালের দিকে এটি বাজারে আসতে পারে। এ চিপটি উচ্চসক্ষমতার কম্পিউটিং (এইচপিসি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডাটা সেন্টারে ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন ফুজিৎসুর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ভিভেক মহাজন। তিনি বলেন, জাপানের বাইরে কোম্পানির জন্য গবেষণার অন্যতম হাবে পরিণত হয়েছে ভারত। মোনাকা চিপটি নিয়ে ফুজিৎসু বেশ আশাবাদী। কোম্পানির মতে, উচ্চ সক্ষমতার কম্পিউটিংয়ের জন্য সবচেয়ে বেশি বিদ্যুৎসাশ্রয়ী চিপ হতে যাচ্ছে এটি। বর্তমানে প্রযুক্তি খাতে এ ধরনের চিপের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এটি আর্মভিত্তিক দুই ন্যানোমিটার প্রসেসর। মেশিন লার্নিং, ভারী কম্পিউটিং ও ডাটা সেন্টারে ব্যবহারের জন্য মূলত এ প্রসেসর তৈরি করা হচ্ছে। সরকারি পর্যায়ের পাশাপাশি কোনো প্রাইভেট কোম্পানি যদি বিদ্যুৎ খরচ কমাতে চায় এবং উন্নত অবকাঠামো তৈরি করতে চায় তাহলে এ চিপ তাদের জন্য।

অ্যাপলসহ বিভিন্ন কোম্পানি ভারতে উৎপাদন স্থানান্তর করছে। ২০১৬ সাল থেকে ভারতে আইফোন তৈরি করছে অ্যাপল। অন্যদিকে নানা কারণে প্রতিষ্ঠানটি গত কয়েক বছর চীনের ওপর নির্ভরতা কমিয়েছে। যে কারণে ভারত দ্রুতই এ টেক জায়ান্টের জন্য একটি উদীয়মান উৎপাদন গন্তব্য হয়ে উঠেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি