বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

বিটিআরসিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর প্রধান সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতেই জাতির পিতাসহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম ‍সুন্দর সিকদার বঙ্গবন্ধুর ঘটনাবহুল রাজনৈতিক জীবন,দর্শন ও কর্ম তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাহসী, অসাম্প্রদায়িক ও বিজ্ঞান মনষ্ক ও দুরদর্শী। বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি বঙ্গবন্ধুর বিভিন্ন জীবনীগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত ও মুক্তিকামী মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন এবং তাঁর আদর্শ ও দর্শন আমাদের জন্য আধুনিক চিন্তাধারা তৈরির ক্ষেত্রে অমূল্য সম্পদে পরিণত হয়েছে।

বিটিআরসি’র সচিব মো: নূরুল হাফিজ এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কমিশনের ভাইস-চেয়ারম্যান জনাব সুব্রত রায় মৈত্র, কমিশনার ( ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স) প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ, কমিশনার (লিগ্যাল এন্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন, মহাপরিচালক (লিগ্যাল এন্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু, মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মো: মেসবাহুজ্জামান, পরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স) মো: গোলাম রাজ্জাক ও বিটিআরসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: জামিউল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা শোকাবহ ১৫ ই আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরেন। বক্তারা বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত, যতোদিন বাংলাদেশ থাকবে, যতোদিন একজন বাঙালিও থাকবে, যতোদিন পৃথিবীর ইতিহাস থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততোদিন বেঁচে থাকবেন এবং বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। অনুষ্ঠানে বিটিআরসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি