রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
24 C
Dhaka

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’-এ বিকাশ পেমেন্টে কেনা যাচ্ছে কোরবানির পশু

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মত ঢাকার হাটে সব ধরনের ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কোরবানির পশু কেনার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিচালিত ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ উদ্যোগে সহজেই বিকাশে পেমেন্টে কোরবানির পশুর মূল্য ও হাসিল পরিশোধের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।  

পরীক্ষামূলকভাবে এবার ঢাকার গুরুত্বপূর্ণ ছয়টি হাট – গাবতলী, বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টর-এ ক্যাশ টাকা ছাড়াই বিকাশ পেমেন্টে কোরবানির পশু কেনার সুযোগ রাখা হয়েছে। যারা হাটে গিয়ে পছন্দ করে কোরবানির পশু কিনতে চান, তাদের জন্য বিকাশ পেমেন্ট এনেছে বাড়তি সুবিধা। অন্যদিকে বিক্রেতারাও তাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আসা টাকা এজেন্ট থেকে খরচ ছাড়াই ক্যাশ আউট করতে পারছেন কিংবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। এছাড়া, ক্রেতা-বিক্রেতা উভয়েরই ক্যাশ আউট সেবা নিশ্চিত করতে হাটে উপস্থিত থাকছেন বিকাশ এজেন্টরা।

হাট ইজারাদার, ক্রেতা ও বিক্রেতার ডিজিটাল পেমেন্টের পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে প্রথমবারের মত হাসিল ব্যবস্থাপনাকেও ডিজিটাল করা হয়েছে। যারা ক্যাশ টাকা ছাড়া বা ক্যাশ দিয়ে পশু কিনবেন উভয়েই হাসিলের অর্থ বিকাশেই পরিশোধ করতে পারবেন। হাটের বিভিন্ন স্থানে দেয়া বিকাশের কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই হাসিল পরিশোধ করতে পারবেন গ্রাহক। অন্যদিকে ইজারাদারও তার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আসা টাকা এজেন্টের কাছ থেকে কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করতে পারছেন কিংবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যেতে পারছেন। বিকাশে হাসিল পরিশোধের সুযোগ পুরো হাট ব্যবস্থাপনাকে আরো সহজ করেছে। পাশাপাশি ইজারাদারের হাসিলের হিসাব রাখা সহজ ও স্বচ্ছ হয়েছে।

বিক্রেতা ও হাট ইজারাদাদের সহজেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ করে দিতে হাটেই ‘পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট’ খোলার ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, হাটের জন্য খোলা এই বিশেষ অ্যাকাউন্টগুলোর ক্যাশ আউটের দৈনিক লেনদেন সীমা প্রযোজ্য হবে না এবং মাসিক লেনদেন সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ করা হয়েছে। একইভাবে পেমেন্টের ক্ষেত্রেও মাসিক লেনদেন সীমা ৫ লাখ থেকে ১০ লাখ টাকা করা হয়েছে। ১২ জুলাইয়ের পর এই নির্দেশনা অনুসারেই আবার দৈনিক লেনদেন সীমা পূর্বের অবস্থায় ফিরে আসবে।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, হাট কেন্দ্রিক ক্যাশ টাকার নির্ভরতা কমানো, ক্রেতা ও বিক্রেতাদের টাকার নিরাপত্তা ও প্রতারণামূলক কর্মকান্ড ঠেকাতে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ পাইলট প্রকল্প পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন সহযোগী হিসেবে রয়েছে। এই হাটগুলোর প্রত্যেকটিতে এমএফএস পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি