শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

বিকাশে একাদশ, টেকনিক্যাল ও ডিপ্লোমায় ভর্তির আবেদন ও নিবন্ধন ফি পরিশোধ

টেকভিশন২৪ ডেস্কঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী, টেকনিক্যাল ও ডিপ্লোমা কারিকুলামের ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফি প্রদান করা যাচ্ছে বিকাশে। সব শিক্ষাবোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নিবন্ধন ফি বিকাশ অ্যাপ থেকেই পরিশোধ করতে পারছেন অনায়াসে। শিক্ষার্থীরা ০১-০৮ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত নিবন্ধন ফি পরিশোধ করতে পারবেন। ২য় ও ৩য় পর্যায়ের আবেদন ফি এবং নিবন্ধন ফিও বিকাশ অ্যাপ দিয়ে পরিশোধের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

ডিজিটাল এই সেবার মাধ্যমে শিক্ষার্থীরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও দ্রুত বিকাশের মাধ্যমে ভর্তির আবেদন ও নিবন্ধন ফি প্রদান করতে পারছেন। ফলে দূর-দূরান্তের শিক্ষার্থীরা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসেই ভর্তির ফি পরিশোধ করার সুযোগ পাচ্ছেন।

http://xiclassadmission.gov.bd/ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাচ্ছে। বিকাশ অ্যাপ দিয়ে একাদশ শ্রেণীর যেকোনো ফি পরিশোধ করলে গ্রাহক পাচ্ছেন ৩ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত একজন গ্রাহক সর্বোচ্চ ১০ বার এই ক্যাশব্যাক অফার নিতে পারেন।

বিকাশ অ্যাপ থেকে আবেদন ফি দিতে অ্যাপের হোমস্ক্রিনে ‘এডুকেশন ফি’ আইকন থেকে ‘XI Class Admission’ অপশনে ট্যাপ করতে হবে। বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নম্বর ও মোবাইল নম্বর টাইপ করতে হবে। ফি এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করতে হবে। পরের ধাপে বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন হলেই কনফার্মেশন ম্যাসেজ ও ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারীরা। বিকাশ নম্বরে একটি এসএমএসও পাওয়া যাবে যা পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে।

একইভাবে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি (BTEB) সিলেক্ট করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে টেকনিক্যাল ও ডিপ্লোমা ভর্তির জন্যও আবেদন করা যাবে।

https://www.bkash.com/campaign/charge-free-on-admission-fee লিংকে ক্লিক করে বিকাশে ফি প্রদানের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন শিক্ষার্থীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি