রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
26 C
Dhaka

‘সিটিও অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন বিকাশের আজমল হুদা

টেকভিশন২৪ ডেস্কঃ প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে কর্পোরেট খাতে এবং সামগ্রিকভাবে দেশের সব শ্রেণির মানুষের ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় ‘চিফ টেকনোলজি অফিসার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন ‘বিকাশ’-এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’-এ তাঁকে এই সম্মাননা দেয়া হয়।

“ট্রান্সফরমেটিভ হিউমেন লিডারশিপ ডিউরিং এক্সট্রাঅর্ডিনারি টাইমস”-এই থিম নিয়ে রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মত ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’ প্রদান করা হয়।

দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর প্রতিষ্ঠাকাল থেকেই সেরা মানের প্রযুক্তি কাঠামো তৈরি, ধারাবাহিক উদ্ভাবন ও টেকনোলজি ইন্টিগ্রেশনের মাধ্যমে ফিনটেক খাতে গ্রাহকবান্ধব সেবা বাড়ানো এবং গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ লেনদেনের প্ল্যাটফর্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় মোহাম্মদ আজমল হুদা এই সম্মাননা পেলেন। দেশের এমএফএস খাতের প্রযুক্তির বিবর্তন এবং তার সফল ব্যবহারের প্রধানতম রুপকার হিসেবে তিনি সর্বজন-স্বীকৃত।

আজমল ‍হুদা বিকাশের কৌশলগত দিক-নির্দেশনা, উন্নয়ন এবং ভবিষ্যত প্রবৃদ্ধি নির্ধারণ প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত। গ্রাহক কেন্দ্রিক বাজার চাহিদা এবং ডাটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সমন্বয়ে তিনি নতুন নতুন সেবা চালুর ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন। কার্যকরী সেবা উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহারে সেগুলোর উন্নয়ন ও পরিচালনার ক্ষেত্রে আজমল হুদা সবসময়ই তার সহকর্মীদের স্বপ্ন দেখিয়ে চলেছেন। তাঁর নেতৃত্বেই দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ তার বিশাল গ্রাহক গোষ্ঠীকে বিশ্বমানের নিরাপত্তা ও কমপ্লায়েন্স নিশ্চিত করে প্রযুক্তি ভিত্তিক আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। প্রতারনামূলক কর্মকান্ড প্রতিরোধ এবং বিজনেস অটোমেশনের জন্য প্রয়োজনীয় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের বিষয়েও তিনি অগ্রগন্য। এভাবেই আজমল ‍হুদার সরাসরি তত্ত্বাবধানে বিকাশের টেকনোলজি ডিভিশন শক্তিশালী মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির মাধ্যমে কোটি মানুষের ডিজিটাল অন্তর্ভুক্তি ও প্রতিদিনকার আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিকাশে যোগদানের পূর্বে তিনি দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।  শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস-এ এমবিএ ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ আজমল হুদা।

উল্লেখ্য, ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’-এ প্রথম ধাপে ৩০টি কোম্পানি থেকে ১০০ জনের বেশি মনোনয়ন জমা পড়ে। বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যালোচনা শেষে ১৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন এক্সিকিউটিভ স্থানীয় কর্মকর্তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও...

খুলনায় ৬ দিনের ডিজিটাল কম্পিউটার মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় 'আজকের প্রযুক্তি, আগামীর দিনের শক্তি' এই প্রতিপাদ্যকে...

অনলাইন নিউজ পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি