শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

বিকাশ-এ অ্যাড মানি ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে স্বাস্থ্যখাতে অনুদান

টেকভিশন২৪ ডেস্ক: বিকাশে গ্রাহক অ্যাড মানি বা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলে দেশের স্বাস্থ্যখাতে অনুদান হিসেবে যোগ হবে ১০ টাকা।

কোনো গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে ৫০০০ হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলে ১০ টাকা এবং সমপরিমাণ ভিসা/অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলেও ১০ টাকা অনুদান হিসেবে দেশের স্বাস্থ্যখাতে পৌঁছে দেবে বিকাশ।

করোনার এই সময়ে বিকাশে নিরাপদে লেনদেনের পাশাপাশি এই অনুদান গ্রাহকদের জন্য দেশের জরুরী চিকিৎসা সেবায় অবদান রাখার সুযোগ করে দিবে।

অ্যাড মানি এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধের মাধ্যমে অনুদানের এই সুযোগ থাকবে ৯ জুলাই, ২০২১ পর্যন্ত। প্রতিটি ক্যাম্পেইনে অংশ নিয়ে সর্বোচ্চ ১০ টাকা করে মোট ২০ টাকা অনুদান করার সুযোগ পাবেন গ্রাহক।

অ্যাড মানি ক্যাম্পেইনের বিস্তারিত জানতে https://www.bkash.com/bn/add_money_10tk_donation ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/credit_card_10tk_donation ওয়েবসাইটে।

করোনার সময়ে গ্রাহকরা যেকোনো প্রয়োজনে বিকাশ অ্যাপ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে নিজের বা অন্যের বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন কোনো খরচ ছাড়াই। ঘরে বসেই সবচেয়ে বেশি সংখ্যক ২৯টি ব্যাংক এবং বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো ভিসা/মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন। এছাড়া জরুরী প্রয়োজনে দেশজুড়ে বিকাশ-এর ২ লাখ ৭০ হাজার এজেন্ট পয়েন্টে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ক্যাশ আউটও করতে পারছেন গ্রাহক।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি