শুক্রবার, জুন ৫, ২০২৬
32.8 C
Dhaka

বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোনসহ ক্যাশ বোনাস

টেকভিশন২৪ ডেস্ক : অ্যাপ ব্যবহারকে আরো উৎসাহিত করতে প্রিয়জনকে বিকাশ অ্যাপ রেফার করার মাধ্যমে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন ও ক্যাশ বোনাস জেতার সুযোগ নিয়ে এসেছে বিকাশ। পাশাপাশি, প্রতিবার সফল রেফারে ১০০ টাকা নিশ্চিত বোনাস তো থাকছেই। ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক যতবার খুশি রেফার করতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ সফল রেফারেল বিবেচনায় ২৩০ জন বিজয়ী নির্বাচন করা হবে। ক্যাম্পেইন শেষে সর্বোচ্চ রেফারকারী একজন পাবেন হোন্ডা সিবিআর ১৫০ সিসি মোটরবাইক, ২য় ও ৩য় সর্বোচ্চ রেফারার পাবেন একটি করে টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরবাইক, এর পরের ৭ জন পাবেন লেনোভো ল্যাপটপ এবং পরবর্তী ২০ জন রেফারার পাবেন অপো এ১৬ স্মার্টফোন। এছাড়া, আরো ২০০ জন শীর্ষ রেফারার পাবেন ১০০০ টাকা করে বোনাস।

রেফার করতে অ্যাপের ডান দিকের বিকাশ লোগোতে ক্লিক করে ‘রেফার বিকাশ অ্যাপ’ অপশন থেকে ‘রেফার করুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর অ্যাপের লিংকটি যেকোন মাধ্যম, যেমন এসএমএস, ই-মেইল, ম্যাসেঞ্জার, হোয়াটস্অ্যাপ, ভাইবার, ইমো, ইত্যাদির মাধ্যমে প্রিয়জনকে শেয়ার করতে পারবেন গ্রাহক।

শেয়ার করা লিংক দিয়ে প্রিয়জন নতুন কোনো ডিভাইস, যেখানে আগে বিকাশ অ্যাপ ইনস্টল করা হয়নি, সেখানে অ্যাপ ইনস্টল করে লগইন করার পর একটি ট্রানজেকশন করলেই রেফারার পেয়ে যাবেন নিশ্চিত ১০০ টাকা বোনাস। এদিকে নতুন বিকাশ অ্যাপ ব্যবহারকারীর জন্যও ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকছে ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। রেফারেল অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/100taka-referral -এই লিংকে এবং নতুন অ্যাপ ব্যবহারকারীর জন্য ক্যাশব্যাক অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/new_account_bonus -এই লিংকে।

বিকাশ মেন্যুর রেফারেল ড্যাশবোর্ডে রেফারেল এর তথ্য পাওয়া যাবে। সফলভাবে রেফার করার পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে রেফারকারীর অ্যাকাউন্টে রেফারেল বোনাস পৌঁছে যাবে। উল্লেখ্য, রেফারেল অফারটি বিকাশ অ্যাপ এর আইওএস ভার্সনে প্রযোজ্য নয়।

বিকাশ অ্যাপে প্রতিনিয়ত নতুন নতুন সেবা চালু হচ্ছে। বিকাশ অ্যাপ ব্যবহারে অন্যকে উৎসাহিত করতেই গ্রাহকদের জন্য চালু হয় রেফারেল ক্যাম্পেইন। এর আগে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে এবং নভেম্বর-ডিসেম্বরে রেফারেল ক্যাম্পেইনে অংশ নিয়ে বাড়তি আয়ের পথ তৈরি করেছেন হাজারো বিকাশ গ্রাহক। প্রতিদিনের কাজের ফাঁকে কিছুটা সময় বের করেই তারা বিকাশ অ্যাপ রেফার করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি