সোমবার, আগস্ট ১০, ২০২৬
30.1 C
Dhaka

বাক্কোর নতুন সভাপতি তানভীর ইব্রাহীম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলিম

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস আউটসোর্সিং ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠিত হয়েছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অটোমেশন সল্যুশনজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তানভীর ইব্রাহীম। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম।

এর আগে গত ১২ সেপ্টেম্বর পারিবারিক কারণ দেখিয়ে সাবেক সভাপতি ডিজিকন টেকনোলজিস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ পদত্যাগ করেন। এছাড়া শারীরিক অসুস্থতা জনিত কারণ দেখিয়ে গত ৮ সেপ্টেম্বর মহাসচিবের পদ ছাড়ের ফিফোটেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যনির্বাহী কমিটির ১১০তম বৈঠকে দায়িত্ব পূনর্বিন্যাস হয়েছে। রবিবার পুণর্বিন্যস্ত বাক্কো ইসি’র তালিকা প্রকাশ করা হয়। এতে করে ১২ সদস্যের এই কমিটিতে পরিচালক পদে ফের একজন নারী সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তিনি হলেন এ এস কে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত।

আর যুগ্ম-মহাসচিব থেকে সহ-সভাপতি হয়েছেন মাই আউটসোর্সিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক তানজরুল বাশার এবং পরিচালক পদ থেকে স্কাইটেক সল্যুশন এর ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ  যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তবে আগের মতো অর্থ সম্পাদক পদে রয়েছেন ইমপেল সার্ভিস অ্যান্ড সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছে টাইমন এএসএল কল সেন্টার লিমিটেডের আবুল খায়ের।

কমিটির অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের আবু দাউদ খান, নবেল আইটি সল্যুশনের ফজলুল হক,  ভার্চুয়াল মার্কেট সল্যুউশনের আবদুল কাদের, আয়েশা সার্ভিসের জায়েদ উদ্দিন আহমেদ ও মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সল্যুশনের মেহদী হাসান জুলফিকার।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি