বুধবার, জুলাই ২৯, ২০২৬
33.2 C
Dhaka

বাংলালিংক-এর আয় বেড়েছে, ফোর জি সম্প্রসারণের উদ্যোগ চলমান

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর সর্বশেষ প্রান্তিক ফলাফলের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংক-এর মোট আয় ১ হাজার ৩১৫ কোটি টাকা, যা ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১১.১ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় ডেটা থেকে আয় ২২.৫ শতাংশ বৃদ্ধি ও ফোর জি ব্যবহারকারীর সংখ্যা ৩৬.৩ শতাংশ বৃদ্ধি এই প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে। বাংলালিংক গ্রাহকদের ডেটা ব্যবহারও আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৩০.৪ শতাংশ বেড়েছে।

দেশজুড়ে দ্রুততম ইন্টারনেট পৌঁছে দিতে বাংলালিংক-এর ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ চলমান রয়েছে। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বাংলালিংক-এর ফোর জি সাইটের সংখ্যা ৩৫.১ শতাংশ বেড়ে ১২,৭০০ তে পৌঁছেছে।

বাংলালিংক-এর ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি-এর ভালো ফলাফলও অব্যাহত রয়েছে। আগের বছরের তুলনায় ৩৬.৮ শতাংশ বেড়ে প্ল্যাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৬৮ লক্ষে পৌঁছেছে। এছাড়া টফি-তে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যাও বেড়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৯৮.৪ শতাংশ বেড়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষে।

সন্তোষজনক এই প্রবৃদ্ধির ব্যাপারে বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক-এর ক্রমোন্নতির নতুন উচ্চতাকে প্রতিফলিত করছে। গত বছরের প্রতিশ্রুতি অনুসারে আমরা এই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছি। এছাড়া ২০২২-এর দ্বিতীয় প্রান্তিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আমরা বন্যা-আক্রান্ত এলাকায় নানা প্রতিকূলতার মধ্যেও নেটওয়ার্ক সচল রাখতে পেরেছি। আমরা এই প্রান্তিকের ফলাফলে অনুপ্রাণিত এবং ভবিষ্যতে প্রবৃদ্ধির এই ধারাকে অব্যাহত রাখতে চাই।”

বাংলালিংক গ্রাহকদের দ্রুততম ইন্টারনেট এবং মানসম্পন্ন ডিজিটাল সেবা প্রদান অব্যাহত রাখবে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি