বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালের চালডাল ও সক্রিয়তে ২.৫ কোটি টাকা বিনিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল চালডাল ও সক্রিয় টেকনোলজিস লিমিটেডে মোট ২.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই উল্লেখযোগ্য আর্থিক সহায়তা এই প্রতিষ্ঠানগুলোর বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রদান করা হয়েছে। বিভিসিএল এর চেয়ারপার্সন ড. মোঃ সবুর খান তার বক্তব্যে বলেন এটি উদ্যোক্তাদের বেড়ে উঠায় বিভিসিএল ও ড্যাফোডিল পরিবারের প্রতিশ্রæতির একটি উদাহরন।

চালডাল.কম বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যা নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ শিল্পে বিপ্লব ঘটিয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চালডাল গ্রাহকদের সুষ্ঠ অনলাইন শপিং অভিজ্ঞতা প্রদান করে, যেখানে দশ সহস্রাধিক পণ্য প্রতিযোগিতামূলক দামে দ্রæত ডেলিভারি সেবা নিশ্চিত করে। উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টিতে প্রতিশ্রæতিবদ্ধ চালডাল দ্রæতই গ্রাহকদের ঘরে ঘরে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। প্রযুক্তি ও দক্ষ লজিস্টিক্স সেবা ব্যবহার করে চালডাল বাংলাদেশের বাজারে নতুন মানদন্ড স্থাপন করছে। বর্তমানে তারা ঢাকা, চট্টগ্রাম এবং যশোরসহ ৩টি জেলায় ২৫ লাখেরও বেশি গ্রাহককে সেবা প্রদান করছে।

সক্রিয় টেকনোলজিস লিমিটেড একটি স্যাস প্ল্যাটফর্ম যা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (ডি এম এস)। সক্রিয় (ডি এম এস) হল একটি স্মার্ট সেলস অটোমেশন সিস্টেম যা রিটেল চ্যানেল ব্যাবস্থাপনায় ব্যবহৃত হয়। সক্রিয়র ২৪টি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ৪০টিরও বেশি ক্লায়েন্ট রয়েছে। সক্রিয় (ডি এম এস) তার ক্লয়েন্টদের সেলস টিম দ্বারা বাংলাদেশের সকল জেলায় ব্যবহৃত হচ্ছে। সক্রিয় এর বিভিন্ন ধরনের ক্লায়েন্ট রয়েছে, যেখানে ৮০০+ সদস্যের সেলস টিম থেকে শুরু করে ৫ সদস্যের সেলস টিমের জন্যও তাদের স্যাস-ভিত্তিক সমাধান প্রদান করে থাকে।

গত ১২ মাসে, সক্রিয়র (ডি এম এস) ব্যবহার করে, তাদের ক্লায়েন্টরা ১.৪৩ কোটি আউটলেট পরিদর্শন করেছে এবং ৮৬ লাখের বেশি ইনভয়েস তৈরি করেছে, যার মূল্য ২,৭৩৮ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ‘ফাউন্ডারস ইনসাইট’ আয়োজন করে, যা একটি ব্যতিক্রমী ইভেন্ট যেখানে নামকরা স্টার্টআপ প্রতিষ্ঠাতারা তাদের উদ্যোক্তা জীবন, সমস্যা ও তহবিল উত্তোলন বিষয়ক অভিজ্ঞতা বর্ননা করেন। এই অনুষ্ঠানটি ২৫ জুন, ২০২৪ তারিখে ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে উদ্যোগ ও উদ্ভাবনের পথ প্রদর্শকগন একত্রিত হয়েছিলেন।

প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন ড. মো. সাবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ফ্যামিলি এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, ওয়াসিম আলিম, প্রতিষ্ঠাতা ও সিইও, চালডাল লিমিটেড, রাইসুল কবির, প্রতিষ্ঠাতা ও সিইও, ব্রেনস্টেশন ২৩ পিএলসি এবং মো. মুবির মাহবুব চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সিইও, সকরিও টেকনোলজিস লিমিটেড, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও শওকত হোসেনসহ অতিথিবৃন্দ।

দেশে উদোক্তাবৃত্তি জনপ্রিয় করার লক্ষ্যে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিকে উৎসাহিত করতে এখন খেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্ষিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপের উদ্যোগে প্রতিমাসে একটি করে ‘ফাউন্ডারস ইনসাইট’ শীর্ষক প্রানেল ডিসকাশানের আয়োজন করা হবে।

প্যানেল আলোচনায় সফল উদ্যোক্তাদের মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরা হয়। আলোচনা তহবিল সংগ্রহ, স্টার্টআপের জন্য আইপিও এর সুযোগ এবং উদ্যোক্তা যাত্রার সময় অনুপ্রেরণা বজায় রাখা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এই সেশনে অংশগ্রহণকারীরা মূল্যবান জ্ঞান ও অনুপ্রেরণা লাভ করে, যা তাদের নিজস্ব উদ্যোগে প্রয়োগ করতে পারবে।

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও শওকত হোসেন বলেন, “আমরা এমন নামকরা স্টার্টআপ বিশেষজ্ঞদের একটি প্যানেল একত্রিত করতে এবং প্রতিশ্রæতিশীল স্টার্টআপগুলিকে আমাদের বিনিয়োগ তহবিলের মাধ্যমে সহায়তা করতে পেরে আনন্দিত। এই অনুষ্ঠানটি উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহিত করা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার প্রতি আমাদের প্রতিশ্রæতির প্রতিফলন।”

‘ফাউন্ডারস ইনসাইট’ ইভেন্টটি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং চিন্তাশীল নেতাসহ বৈচিত্র্যময় শ্রোতাদের আকর্ষণ করেছে, যা একটি অসাধারণ নেটওয়ার্কিং সুযোগ এবং শিল্প জ্ঞান ও সেরা অনুশীলন জানার একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি