বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
26.9 C
Dhaka

বাংলাদেশ ইনোভেশন এ্যাওয়ার্ড পেলো “মাটির প্রাণ” প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশকে উদ্ভাবনের উচ্চ শিখরে নিয়ে যেতে বিআইসি (বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ) তৃতীয় বারের মতো আয়োজন করেছে বাংলাদেশ ইনোভেশন এ্যাওয়ার্ড-২০২১।

যেখানে ২১ টি ক্যাটাগরিতে দেশের সেরা ১৭টি উদ্ভাবনী কাজকে বিজয়ী ঘোষণা করা হয়। এ বছর বেষ্ট ইনোভেশন এগ্রিকালচার ক্যাটাগরি থেকে বিজয়ী হয় আইডিইবি আইওটি এন্ড রোবটিক্স রিসার্চ ল্যাবের উদ্ভাবিত প্রকল্প মাটির প্রাণ।

একজন কৃষক বছরের পর বছর একটার পর একটা ফসলের চাষ করছেন, জমি বিশ্রাম পাচ্ছে না। প্রতিটি চাষের সময় নানা রকমের রাসায়নিক সারের ব্যবহার করছেন। মাঝে মধ্যে জৈবসারও দিচ্ছেন যদিও তা প্রয়োজনের চেয়েও কম মাত্রায়। বেশীরভাগ কৃষকবন্ধু জৈবসার ব্যবহার কম করে থাকেন, ফলে মাটির চরিত্র পাল্টাচ্ছে। অধিক মুনাফা করার জন্য প্রয়োজনের তুলনায় বেশি মাত্রায় রাসায়নিক সার ও বিষের ব্যবহার করছেন। দিনের পর দিন এভাবে চলার ফলে জমির উর্বরাশক্তি কমে যাচ্ছে, ফলে ফলন কম হচ্ছে।

যে মাটিকে কেন্দ্র করে চাষাবাদ করা হচ্ছে তার স্বাস্থ্যের খবর রাখা হচ্ছে না। এর জন্য দরকার মাটি পরীক্ষা করা। মাটি পরীক্ষা করলে জানা যাবে কি কি খাদ্যোপাদান কি পরিমাণে আছে। কিন্তু আমাদের দেশের কৃষকদের একটি বিশাল অংশ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন যেখানে অনেক সময় তাদের কাছে সঠিক তথ্য না পৌঁছানোর কারণে তারা মাটি পরীক্ষার বিষয়ে আগ্রহী হয়ে উঠছে না। মাটি পরীক্ষার পদ্ধতি আরো সহজ, কম সময় ও কম খরচে করার উদ্দেশ্যই মাটির প্রাণ নামক এই প্রকল্পের উদ্দেশ্য। এই সিস্টেমটি ব্যাবহার করে একজন কৃষক মাঠে বসেই তার মাটি পরীক্ষা করতে পারবেন এবং মোবাইল এপ্সের মাধ্যমে প্রয়োজনীয় সাজেশন পাবেন।

যেহেতু এটি সম্পুর্ণ প্রযুক্তি নির্ভর একটি প্রকল্প। তাই যে কৃষক ডিভাইসটি কিনবেন তাকে আমাদের পক্ষ থেকে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।  আমরা আশা করছি আমাদের  মাটির প্রাণ প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত সয়েল টেস্টিং ডিভাইস কৃষিখাতে এক অনন্য অবদান রাখবে। বর্তমানে এই প্রকল্প নিয়ে কাজ করছেন আব্দুল্লা আল আরাফ, রাহাত উদ্দিন ও রেজাউল খান।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি