রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে “ফাইভজি” উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে পরীক্ষামূলক এই ফাইভজি নেটওয়ার্ক উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র হতে ভার্চুয়ালি যোগ দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিডিও বার্তায় ফাইভজি উম্মোচনে অনুপ্রেরণা দেন।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা বসে থাকতে চাই না। আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নেওয়া। আমরা থেমে থাকতে চাই না। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, তা নিয়ে আমরা চিন্তা করছি। আমরা আজ এমন একটি সময়ে ফাইভজি চালু করছি, যখন মাত্র উন্নত কয়েকটি দেশে ফাইভজি চালু হয়েছে। আমরা উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলছি। বাংলাদেশ এখন আর পিছিয়ে থাকছে না, বাংলাদেশ এখন থেকে আর পিছিয়ে থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং টেলিলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন।

প্রাথমিকভাবে বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন এলাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফাইভজি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। ২০২২ সালের মধ্যে রাজধানী ঢাকায় দুইশ’ ফাইভজি বেইজ স্টেশন তৈরির মতামত দেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে অস্থায়ীভাবে একটি ফাইভজি সাইট উন্মোচন করা হয় । এতে অতিথিরা এআর ও ভিআর ব্যবহারের অভিজ্ঞতা নেন। পরীক্ষামূলক ফাইভজি নেটওয়ার্ক উম্মোচনে ৯৬৯ এমবিপিএস গতি ও ৪‚১০ এমএস লেটেন্সি পাওয়া যায়।

হুয়াওয়ের পক্ষে হুয়াওয়ের আঞ্চলিক প্রধান সিমন লিন এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি