বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

বাংলাদেশের রিভ অ্যান্টিভাইরাস এখন তুরস্কের বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার কোম্পানি রিভ সিস্টেমস’র সাইবার সিকিউরিটি পণ্য রিভ অ্যান্টিভাইরাস যাত্রা শুরু করলো তুরস্কের বাজারে। তুরস্কে রিভ অ্যান্টিভাইরাস বিক্রয় ও বিপণনের দায়িত্ব পেয়েছে ভিপিএনটাইম টেকনোলজি।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সেখানে বিক্রয় ও বিপণন সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে। চুক্তি অনুযায়ী তুরস্কে রিভ অ্যান্টিভাইরাস, রিভ ইন্টারনেট সিকিউরিটি, রিভ টোটাল সিকিউরিটি, রিভ মোবাইল সিকিউরিটি পাওয়া যাবে। এছাড়া প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তার জন্য পাওয়া যাবে রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটি ও রিভ এন্ডপয়েন্ট ক্লাউড।

আন্তর্জাতিক অঙ্গনে রিভ অ্যান্টিভাইরাসের এই নতুন প্রসার সম্পর্কে রিভ গ্রুপের গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, আমাদের সাইবার সিকিউরিটি ব্র্যান্ড রিভ অ্যান্টিভাইরাসের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ক্রমাগত গবেষণা ও উন্নয়নের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের পণ্যের মানোন্নয়ন করে চলেছি, যা আস্থা বাড়াচ্ছে।

বর্তমানে বিশ্বের ১৫০টিরও দেশে রিভ অ্যান্টিভাইরাসের ব্যবহারকারী রয়েছেন।রিভ অ্যান্টিভাইরাসের যাত্রা শুরু ২০১৬ সালে। ২০১৭ সাল থেকে ভারত ও নেপালে রপ্তানি শুরু হয়, পরবর্তীতে যা আফ্রিকাতেও সম্প্রসারিত হয়। এরপর ২০১৯ সালে ইউরোপের ইউক্রেন, বেলারুস ও মলদোভাতেও রিভ অ্যান্টিভাইরাসের ডিস্ট্রিবিউটর নিযুক্ত হয়। এছাড়া বর্তমানে বিশ্বের ১৫০টিরও দেশে রিভ অ্যান্টিভাইরাসের ব্যবহারকারী রয়েছেন। সম্প্রতি তুরস্কের বাজারে যাত্রা শুরুর করলো রিভ অ্যান্টিভাইরাস।

অন্যদিকে ভিপিএনটাইম টেকনোলজি তুরস্কের আইটি সেক্টরে একটি সুপরিচিত নাম। ইনফরমেশন সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি সেক্টরে তাদের আছে ২০ বছরের অভিজ্ঞতা। রিভ অ্যান্টিভাইরাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.reveantivirus.com  এই ঠিকানায়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি