সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

বাংলাদেশের বাজারে বিশাল স্টোরেজ ও বড় স্ক্রিনের স্মার্টফোন

টেকভিশন২৪ প্রতিবেদক: অপো মোবাইল কোম্পানিবাংলাদেশের বাজারে তাদের বহুল প্রত্যাশিত “এ-সিরিজ”এর এ১৫এস ফোনের যাত্রা শুরু করেছে। এই ফোনটি নতুন প্রজন্মের বিশেষ করে তাদের আধুনিক জীবনযাত্রার চাহিদাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। বিশাল স্টোরেজ এবংবড় স্ক্রিনের এই অপো এ১৫এসফোনেগ্রাহকরাবিনা বাধায় বিনোদন উপভোগ করতে সক্ষম।

শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো অত্যাআধুনিক প্রযুক্তি দ্বারা বৈপ্লবিক উপায়ে স্মার্টফোনে তৈরি করার জন্যে বিখ্যাত। প্রথম থেকেই এ১৫এস ফোনটি অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের হওয়ায় দেশের শীর্ষস্থানীয় ফোন হয়ে উঠেছে। ডাইন্যামিক ব্ল্যাক ও ফ্যান্সি হোয়াইট, এই দুটি ভিন্ন কালারে ফোনটি পাওয়া যাবে যা বাজারে সচরাচর দেখা যায়না।দেশের প্রগতিশীল তরুন প্রজন্মের দৈনন্দিন জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া এনে দিতে অপো তার “এ-সিরিজের” ফোনেরযাত্রা করে যা বাজারে ব্যাপক সাফল্যপেয়েছে।

“এ-সিরিজের” এআই ট্রিপল ক্যামেরাযুক্ত নতুন এ১৫এস ফোনটি গতানুগতিক লাইফস্টাইলে যোগ করতে পারে এক অসাধারন ট্রেন্ডি লুক। এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। লেন্সে যেন কোন দাগ না লাগে সে লক্ষ্যে ক্যামেরা বাম্পের চারিদিকে একটি আলংকারিক রিং বসানো হয়েছে।ফোনটির সামনের ক্যামেরার বিউটিফিকেশন অপশন ব্যবহার করা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের নতুন অ্যালগরিদমের মাধ্যমে প্রতিটি মুখের কাস্টমাইজ অ্যানালাইসিস করে প্রয়োজনীয় বিউটিফিকেশন করতে সক্ষম। এসময়, ত্বকের সাধারণ বর্ণ ও ত্বকের অন্যান্য ডিটেইল ধরে রাখবে।ঠিক একই ভাবে তারা বিউটিফিকেশন বাড়িয়ে ভিডিও ধারণ করতেও সক্ষম হবেন।

গেমিং এবং ভ্রমন যাত্রাকে আরও উত্তেজনাময় করতে নতুন এই হ্যান্ডসেটটিতে থাকছে এমটিকে অক্টা কোর প্রসেসর এবং হেলিও পি৩৫ মিডিয়াটেক। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রোম থাকার কারণে স্টোরেজ নিয়ে কারো চিন্তিত হতে হবেনা এবং যত খুশি তত ছবি ও ভিডিও ধারণ করতে পারবে। এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন ৪২৩০এমএএইচ ব্যাটারি যা আপনার ফোনের চার্জকে ধরে রাখবে দীর্ঘসময়। ফলে দীর্ঘসময় গেমিং সুবিধা ও অনলাইন ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। টানা ১৬ ঘণ্টা একটানা অনলাইন ভিডিও স্ট্রিমিং, টানা ৬ ঘণ্টা অনলাইন গেমিং এবং ৫৩ ঘণ্টার অডিও প্লে-ব্যাক এর সুবিধা গেমিং ও বিনোদনে যোগ করবে নতুন এক মাত্রা। এই ফোনে আরও থাকছে কালারওএস ৭.২ এবং আন্ড্রয়েড ভার্সন ১০।

এক হাতে ব্যবহার উপযোগী এই ৬.৫২ ইঞ্চির ফোনটির ওজন মাত্র ১৭৫ গ্রাম। এই ফোনে রয়েছে একটি চোখ ধাঁধানো এলসিডি ডিসপ্লে যার কোয়ালিটি ১৬০০*৭২০ এইচডি+। পাতলা ও স্মার্ট  ডিজাইনের এই এ১৫এস ফোনটি পকেটে কিছুতেই ভারী মনে হবে না। ব্যাক ফিঙারপ্রিন্ট ও এআই ফেশিয়াল আনলক প্রযুক্তি গ্রাহকদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করবে। ফিঙ্গারপ্রিন্ট আনলক অপশনটিও নতুন হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের মাধ্যমে উন্নতি সাধন করা হয়েছে। এটি শুধু বিদ্যুৎগতিতে দ্রুত আনলক করতেই সক্ষম নয়, গ্রাহকদের নিরাপত্তাও বৃদ্ধি করবে।

অপো এ১৫এসএর সকল ফোন অপো আউটলেট, শপিংমল এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে সারা বাংলাদেশে কেবলমাত্র ১৩,৯৯০ টাকায়পাওয়া যাবে।

অফার: অপো এ১৫এসএর যাত্রা ২৫ফেব্রুয়ারী ২০২১থেকেশুরু হবে। এই উপলক্ষে, গ্রাহকরা মেগা লটারি, বিভিন্ন মজাদারকার্যকলাপ ইত্যাদি অফারগুলি উপভোগ করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি