বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

বাংলাদেশঃ সুইজারল্যান্ড এর জন্য একটি সম্ভাবনাময় আউটসোর্সিং গন্তব্য

টেকভিশন২৪ ডেস্ক : বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স (এসবিসিসিআই) এর যৌথ উদ্যোগে একটি ওয়েবিনার এর আয়োজন করা হয়। 

সৈয়দ আলমাস কবীর, সভাপতি, বেসিস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।ভার্চুয়াল এই ওয়েবিনার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ জাফর উদ্দীন, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজনাব নাটালি শিউআখ্, রাষ্ট্রদূত, সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রদূত এবং বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, বাংলাদেশ দূতাবাস, সুইজারল্যান্ড; জনাব মোঃ সিরাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

প্রধান অতিথির বক্তব্যে  ড. মোঃ জাফর উদ্দীন, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয় উভয় দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ দীর্ঘস্থায়ী এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাণিজ্য সম্প্রসারণে বেসিস এর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, সুইজারল্যান্ড এবং বাংলাদেশ প্রায় পাঁচ দশক ধরে গভীর এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রেখে চলেছে। উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নসহ অন্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত অনুসন্ধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, দুইদেশের মধ্যে অর্থনৈতিক সুসম্পর্ক বিদ্যমান যা পরস্পরের জন্য লাভজনক। তিনি জানান উচ্চ সম্ভাবনাময় খাত হিসাবে বাংলাদেশী রফতানি নীতিতে আইসিটিকে উল্লেখ করা হয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাস এবং বাংলাদেশ দূতাবাস জেনেভা ভবিষ্যতে সম্মিলিত ভাবে আইসিটি খাতের উন্নয়ন নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।  তিনি সুইজারল্যান্ড ভিত্তিক ইনভেস্টরদেরকে আহ্বান জানান যেন তারা বাংলাদেশকে একটি  সম্ভাবনাময় দেশ হিসেবে বিবেচনা করে এখানে আরো বেশি কাজ করতে আগ্রহী হন।

এছাড়া উভয় দেশের রাষ্ট্রদূত মহোদ্বয় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ইতিবাচক উন্নয়নকে স্বাগত জানিয়ে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন ।এছাড়াও বাংলাদেশে বিদ্যমান ব্যবসায়ের পরিবেশ নিয়ে আলোচনা হয়।তারা বলেন কোভিড-১৯ মহামারি এবং সহজে ব্যবসা করা সংক্রান্ত কিছু বাধা সত্ত্বেও সুইস বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে আশাব্যঞ্জক সম্ভাবনা দেখছে এবং সুইজারল্যান্ড -বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ বাড়ছে।সুইস পরিসংখ্যান অনুসারে দুদেশের মধ্যকার বাণিজ্য ২০১০ সাল থেকে তিনগুণ বেড়ে গত বছর ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে।

সৈয়দ আলমাস কবীর বলেন, ডিজিটাল বাংলাদেশ নীতিমালা প্রণয়নের পর থেকে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি লাভজনক গন্তব্যে পরিণত হয়েছে।সেইসাথে দক্ষ জনশক্তি নিয়ে বাংলাদেশ এখন আউটসোর্সিং এর জন্যেও একটি সম্ভাবনাময় গন্তব্য বলে তিনি উল্লেখ করেন।বাংলাদেশের আইসিটি খাতের বিভিন্ন সক্ষমতার দিকে আলোকপাত করে তিনি সুইস বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেন এবং পরবর্তীতে সুইস আইটি কোম্পানিদের সাথে বিটুবি ম্যাচমেকিং সেশন, সমঝোতা স্মারক স্বাক্ষর সহ আরো বিভিন্ন ধরণের কার্যক্রমের আয়োজন করার ইচ্ছা পোষণ করেন। উক্ত অনুষ্ঠানে জনাব মুশফিকুর রহমান, সহ সভাপতি, বেসিস; বাংলাদেশের  আইটি ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রেসেন্টেশন উপস্থাপন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানিত বক্তাগণ তাঁদের বক্তৃতায় বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স (এসবিসিসিআই) কে এই ওয়েবিনার এর উদ্দ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাণিজ্য সম্প্রসারণে এধরনের উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলে বক্তাগণ প্রত্যাশা করেন। জনাব নকিব খান, সভাপতি, সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স (এসবিসিসিআই); জনাব সাদ ওমর ফাহিম, সেক্রেটারি জেনারেল, সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) এখানে বক্তব্য রাখেন এবং জনাব জুলিয়ান এ ওয়েবার, সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক, সিকিউর লিংক সার্ভিসেস বিডি লিমিটেড (সেলিস) উক্ত ওয়েবিনারে একটি তথ্যবহুল উপস্থাপনা করেন।

উল্লেখ্য ৮২ টি বেসিস সদস্য প্রতিষ্ঠান এবং ২০ টি এসবিসিসিআই সদস্য প্রতিষ্ঠান এই ওয়েবিনার টিতে অংশগ্রহণ করেন। আশা করা যাচ্ছে যে, আগামীতে সুইজারল্যান্ড ভিত্তিক আরো কিছু উদ্দ্যোগ গ্রহণের মাধ্যমেবেসিস, এসবিসিসিআই এবং দূতাবাস গুলোর সহযোগীতায় বাংলাদেশি কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ এবং এই খাত থেকে রপ্তানি আয় ও বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি